নজরবন্দি ব্যুরোঃ কেষ্টপুরে রহস্যমৃত্যু! কেষ্টপুরে প্রফুল্ল্যকানন থেকে উদ্ধার হল মা এবং মেয়ের নিথর দেহ। তাদের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ ইতিমধ্যে এসে পৌঁছেছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কিভাবে মৃত্যু হল। খুন নাকি আত্মহত্যা তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে।
আরও পড়ুনঃ কর্ণ জোহরের মুকুটে জুড়ল নতুন পালক, আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছেন তিনি


আজ সকালবেলা কেষ্টপুরের তিন তলার ফ্লাট থেকে উদ্ধার হয় সেই মা এবং মেয়ের মৃত দেহ।
স্থানীয়সুত্রে খবর একটি বহুতল আবাসনের তিন তলায় মা মেয়ে থাকতেন। সাথে থাকতেন ওই মহিলার ভাই। মৃত মা এবং মেয়ের নাম গোপা দাস এবং সুদেষ্ণা দাস। ঘটনার দিন বাড়িতে ছিলেন না গোপাদেবীর ভাই। তিনি আগের দিন রাতে তারাপীঠের উদ্দেশ্যে গিয়েছিলেন।
স্থানীয়রা জানায় ওই ব্যাক্তি নাকি সকাল থেকে মা এবং মেয়েকে ফোনে পাচ্ছিলেন না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ফোনে না পাওয়ায় তিনি প্রতিবেশীদের ফোন করে খোঁজ নিতে বলেছিলেন। এরপর প্রতিবেশীরা খোঁজ নেওয়ার জন্য গেলে দেখতে পায় মা মেয়ের নিথর দেহ পরে রয়েছে মেঝেতে।
কেষ্টপুরে রহস্যমৃত্যু! নেপথ্যে খুন নাকি আত্নহত্যা!
এই ঘটনা দেখা পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর সেখানে পুলিশ এসে পৌছায়। এই খবর মেয়ে গৌতম বাবুও সেখানে এসে হাজির হন। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। এখনও রিপোর্ট আসেনি। পুলিশ আরও জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চালাচ্ছেন। এটি আত্মহত্যা নাকি খুন তা সামনে আনার চেষ্টায় রয়েছে পুলিশ।









