নজরবন্দি ব্যুরোঃ বলিউডের প্রথমসারির পরিচালকদের মধ্যে অন্যতম কর্ণ জোহর। বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। বলিপাড়ায় অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। ইতিমধ্যে বিনোদন জগতে তার ২৫ বছর পার হয়ে গিয়েছে। বলিউডের একাধিক স্টার কিডদের তার হাত ধরে আগমন হয়েছে।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ জুন, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী


এবার কর্ণ জোহরের মুকুটে জুড়ল নতুন পালক। আগামী ২০ জুন ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে তাকে সম্মানিত করা হবে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ওয়েস্টমিনস্টারের প্রাসাদে। সেখানেই পার্লামেন্টের সব সদস্যদের উপস্থিতিতে কর্ণকে সম্মানিত করা হবে। বিনোদন জগতে তার অবদান অস্বীকার করা যায় না। তাই এই বিশেষ সম্মানে তাকে সম্মানিত করার কথা ভাবা হয়েছে।

বলিউডের এই অন্যতম জনপ্রিয় পরিচালকের যাত্রা শুরু হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মাধ্যমে। সেখানে সহপরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। শুধুমাত্র পরিচালক নয় প্রযোজক হিসেবেও তিনি যথেষ্ট সাফল্য অর্জন করেছেন।


কর্ণ জোহরের মুকুটে জুড়ল নতুন পালক, ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে তাকে সম্মানিত করা হবে

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি অলবিদা না কেহনা’, ‘কভি খুশি কভি গম’ বিভিন্ন জনপ্রিয় ছবিগুলি তাঁরই পরিচালনায় তৈরি। বেশ কয়েক বছর তাকে পরিচালনা করতে দেখা যায় নি। তবে এবার দীর্ঘ সাত বছর পর তিনি আবার পরিচালনাতে ফিরছেন। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ কর্ণ জোহর পরিচালিত ছবিটি আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এখানে আলিয়া ভট্ট, রণবীর সিংহকে মুখ্য চরিত্রে দেখা যাবে।








