নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকালের আমাদের সকলের সামনে এসেছে যে ‘রামায়ণ’-এ নায়িকার ভুমিকা থেকে আলিয়া ভাট সরে এসেছে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এ রাম এবং সীতার চরিত্রে ভাবা হয়েছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। কিন্তু আলিয়া আচমকাই এই সিনেমা থেকে সরে আসে। কিন্তু শূন্যস্থান ভরাট হতে খুব বেশী সময় লাগেনি।
আরও পড়ুনঃ ফের দাম্পত্যের ছবিতে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা, ‘কুরবান’ গল্পে রয়েছে নয়া চমক


শোনা যাচ্ছে আলিয়ার পরিবর্তে ইতিমধ্যে নতুন সীতা বাছাই করে নেওয়া হয়ে গিয়েছে। কাকে দেখা যাচ্ছে এবার সীতার ভুমিকায় তা নিয়ে দর্শকমহলে চর্চা তুঙ্গে। তবে আলিয়া ছবি থেকে সরে আসলেও রণবীরকে রামের চরিত্রেই দেখা যাবে।

জানা যাচ্ছে সীতার চরিত্রে ভাবা হয়েছে সাঁই পলব্বীকে। অভিনেত্রীও ছবি করতে রাজি হয়ে গিয়েছে। শুধু তাই নয় নতুন সীতা হওয়ার খবর শুনে অনুরাগীমহল বেজায় খুশি। অনেকে সরাসরি বলেই ফেললেন এতদিনে নাকি সীতার ভূমিকায় সঠিক নায়িকা নির্বাচন করেছেন পরিচালক। বলাবাহুল্য আলিয়া সীতার চরিত্রে থেকে সরে গেলেও কোন অনুশোচনা নেই দর্শকদের মধ্যে।


শূন্যস্থান ভরাট! এবার রামায়নে সীতা সাঁই পল্লবী

এই ছবিতে রাক্ষসরাজ ‘রাবণ’ এর ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। ইতিমধ্যে তার লুক টেস্টও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও। এমনকি ছবির কথা প্রাথমিক স্তর থেকে এগালেও ফ্লোরে ছবি যাওয়ার মুহূর্তেই বেকে বসে আলিয়া। এবং তারিখের সমস্যা উল্লেখ করে তিনি সেই মুহূর্তেই ছবি থেকে সরে যান।







