নজরবন্দি ব্যুরোঃ ‘আবার বিবাহ অভিযান’ সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল অঙ্কুশ এবং প্রিয়াঙ্কাকে জুটি হিসেবে। সেখানে দাম্পত্যের ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তারা। ফের তথ্যচিত্র পরিচালক শৈবাল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কুরবান’ নিয়ে আসছে এই জুটিকে।
আরও পড়ুনঃ পাঁচতারায় অনুষ্ঠিত হল রাজ্য সরকার আয়োজিত টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ড, কে হল সেরার সেরা?


এই সিনেমাটিতে সেখা যাবে হাসান এবং হিজলের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কার সহজ সরল সংসার। এমনকি তাদের একটি মিষ্টি ছেলে হাসু। আদর করে তাকে সবাই গোপাল ডাকে। তবে এই ছবিতে হাসান চরিত্রটি অন্য মানুষের থেকে একটু বেশীই আবেগপ্রবন। তবে জীবনে চলার পথে অনেক বাঁধা আসে তাদের জীবনে। এমনকি ছিপ দিয়ে মাছ ধরাকেও তিনি অন্যায় হিসেবে মানেন। এই অসাধারন জীবনবোধ একসময় তার জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসে। তা থেকে কীভাবে হাসান বেরিয়ে আসে এই নিয়েই সিনেমার গল্প।

শৈবাল মুখোপাধ্যায় সিনেমাটি সম্পর্কে বলেছেন, ‘‘লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রায়ণের সময় যেমন প্রথমেই অঙ্কুশের সংবেদনশীল চোখদুটো ভেসে উঠেছিল। একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সি, প্রাণবন্ত, মুসলিম বউ, যে তার নিজের কথা বলতে পারে।


ফের দাম্পত্যের ছবিতে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা, সিনেমা সম্পর্কে কি জানাচ্ছে পরিচালক

যার নিজের স্বপ্নের জগৎ আছে। ফরচুনেটলি গল্প শোনানোর পর ওরা দু’জনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায়। এরপর শুটিং-এ, আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে যখন ওরা চরিত্রের ইনভলভমেন্টে এতটাই বাস্তব হয়ে ওঠে যে ফ্লোরে অঙ্কুশ ও প্রিয়াঙ্কার জায়গায় আমরা হাসান ও হিজলকে দেখতে পাই।’’







