নজরবন্দি ব্যুরোঃ কিছু বছর আগেই চার হাত এক হয়েছিল সেলিব্রিটি কাপল রণবীর কপূর এবং আলিয়া ভট্টের। ইতিমধ্যে তাদের ঘর আলো করে এসেছে লক্ষ্মী। এই একরত্তি এখন আট মাসের। তবে এখনও পর্যন্ত তার মুখ প্রকাশ্যে আনেনি রণবীর বা আলিয়ার মধ্যে কেউ। তাকে একঝলক দেখার আশায় তাদের অনুরাগীরা প্রায় মুখিয়ে থাকে। তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটল। সামনে এলো রাহার ছবি!
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জুন, আজকের দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল
এই মুহূর্তে ছুটি কাটাতে যাচ্ছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। তবে তারা নয় এবার তাদের সঙ্গে যাচ্ছে তাদের কন্যা রাহাও। এখন আর ঘরে বসে থাকার পাত্রী নয় সে। বাবা মায়ের সাথে তার সব জায়গায় যাওয়া আবশ্যিক। সম্প্রতি ধরা পড়ল তেমনই এক ছবি। যার জেরে তোলপাড় নেটদুনিয়া।

গাড়ি করে ঘুরতে যাওয়ার সময় নিজের মেয়ে রাহাকে গাড়িতে রেখে গাড়ির সামনেই পোজ দিলেন দুজনে। তবে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ওই টুকু মেয়েকে একা একা কিকরে গাড়িতে রেখে এলো রণবীর, আলিয়া। যদিও সেই প্রশ্নের জবাব মিলেছে। গাড়িতে রাহার সাথে ছিলেন তাদের পরিচারিকা।
সামনে এলো রাহার মুখ! কেমন দেখতে একরত্তি?
সেই সময় সেখানে হাজির ছিলেন বহু সাংবাদিক থেকে শুরু করে। বহু আলোকচিত্রীরা। তবে পরিচারিকার কড়া নির্দেশে সেই এক বিন্দুও ছবি তুলতে পারল না রাহার। তবে সেখানে হাজির বহু মানুষ রাহাকে নিজের চোখে দেখেছেন। তাদের বর্ণনায় রাহা খুব মিষ্টি ছোট্ট পুচকে মেয়ে। তার ওপরে মাথায় আবার দুটো ঝুটি করা। তাকে দেখলেই নাকি চটকাতে মন চাইবে।



