এবার ২৪ জনের তালিকা জমা পড়ল কলকাতা হাইকোর্টে। যাদের সম্পত্তির সঙ্গে দুর্নীতি রয়েছে কি না তা মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সম্পত্তি বেড়েছে রাজনাথ-নাড্ডাদেরও, বৃহস্পতিবার এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদেই দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে যে সমস্ত রাজ্য গুলি থেকে সেনাবাহিনীতে যোগদানের প্রবণতা বেশি সেই রাজ্যগুলোতেই বিক্ষোভ চলছে।
হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন রাজনাথ সিংয়ের। কী নিয়ে আলোচনা হল দুই পক্ষের মধ্যে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানতে চান রাজনাথ সিং। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন সরকার কী ভাবছে?
চিঠিতে একরাশ ক্ষোভ নিয়ে মমতা লিখেছিলেন, 'কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতভম্ব এবং আহত। কোনও কারণ বা ব্যাখা ছাড়াই এভাবে বাংলার ট্যাবলো বাদ পড়ায় আমি বিস্মিত।' তাঁর কথায়, 'বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে অসম্মানিত স্বাধীনতা সংগ্রামীরা।'