লাদাখে এলএসি বরাবর সামরিক ক্ষমতা বাড়াল ভারত, চিনকে রুখতে নতুন অস্ত্র ভারতীয় সেনার হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাদাখে এলএসি বরাবর সামরিক ক্ষমতা বাড়াতে প্যাংগং লেকে একটি জাহাজ মোতায়েন করেছে ভারত। ল্যান্ডিং ক্র্যাফট অ্যাসাল্টটি আদতে একটি অতি শক্তিশালী প্রযুক্তি দিয়ে তৈরি জাহাজ। ‘ল্যান্ডিং ক্র্যাফ্ট অ্যাসল্ট’ নামের ভেসেলটি প্যাংগং হ্রদ অঞ্চলে ভারতের সেনার শক্তি অনেকটাই বাড়াল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ রুশদির পর এবার খুনের হুমকি তসলিমাকে! কি বললেন লেখিকা?

গতকালই যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণে বড় পদক্ষেপ করা হয়েছে। সেনার হাতে ‘এফ-ইনসাস’ (F-INSAS) তুলে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনা সূত্রে জানা গিয়েছে, হাতের রাইফেল থেকে মাথার হেলমেট, অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এফ-ইনসাস পদ্ধতি আগামী দিনে হয়ে উঠবে ভারতীয় সেনার অবিচ্ছেদ্য অঙ্গ।

13 13

পূর্ব লাদাখে এই অস্ত্রগুলি ব্যবহার করবে ভারত। আকাশপথে চালকহীন নজরদারি, শত্রুকে দ্রুত জবাব দেওয়ার ক্ষমতা সম্পন্ন অস্ত্র এদিন বাহিনীর হাতে তুলে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। লাদাখের দুর্গম এলাকায় টার্গেট লক্ষ করে ট্যাঙ্ক চালাতে ব্যবহার করা যাবে এমন কিছু সরঞ্জামও এদিন সেনার হাতে এসেছে।

লাদাখে এলএসি বরাবর সামরিক ক্ষমতা বাড়াল ভারত, চিনকে রুখতে নতুন অস্ত্র ভারতীয় সেনার হাতে

লাদাখে এলএসি বরাবর সামরিক ক্ষমতা বাড়াল ভারত, চিনকে রুখতে নতুন অস্ত্র ভারতীয় সেনার হাতে

লাদাখে এলএসি বরাবর সামরিক ক্ষমতা বাড়াল ভারত, চিনকে রুখতে নতুন অস্ত্র ভারতীয় সেনার হাতে

গত কয়েক বছরে লাদাখ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে চিন। গালওয়ান পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনে চিনকে শিক্ষা দিকে কড়া ব্যবস্থা নিয়েছে ভারতীয় সেনা বাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, নয়া প্রযুক্তির ব্যবহারে এলসিএ-র কার্যক্ষমতা বাড়ানো হয়েছে। বেড়েছে ভেসেলের গতি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর