নজরবন্দি ব্যুরোঃ বুধবার দিল্লিতে ১৭ টি রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন রাজনাথ সিংয়ের। কী নিয়ে আলোচনা হল দুই পক্ষের মধ্যে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানতে চান রাজনাথ সিং। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন সরকার কী ভাবছে?
আরও পড়ুনঃ প্রস্তাব ফেরালেন পাওয়ার, মমতার প্রস্তাবে যাদের নাম… #PresidentialElections
একইভাবে ফোন করে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতা মল্লিকাজুন খাড়গের কাছ থেকেও জানতে চান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একই উত্তর দিয়েছেন মল্লিকাজুন খাড়গেও।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী এবং শাসক শিবিরে প্রস্তুতি একেবারে চরমে । বিরোধী শিবিরে দায়িত্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তেমনি শাসক শিবিরের দায়িত্ব বর্তেছে কেন্দ্রিয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দেওয়া হয়েছে।

শাসক শিবিরে যে নামগুলি নিয়ে চর্চা হয়েছে, তা হল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু এবং বাংলা থেকে শোনা যাচ্ছে দীনেশ ত্রিবেদীর নাম। একইসঙ্গে সবচেয়ে বেশী জল্পনা শুরু হয়েছে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে নিয়েও। ভোট শতাংশে শাসক শিবিএ এগিয়ে থাকলেও একেবারে ফাঁকা মাঠে গোল করতে দেবেন না বিরোধীরা।
হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন রাজনাথ সিংয়ের, ফোন অখিলেশ-খাড়গেদের

সমস্ত বিজেপির বিরোধী দলগুলি একজোট হয়ে এবার প্রার্থী ঘোষণা করতে চলেছে। এমনকি বুধবারের বৈঠকে বেশ কয়েকটি নাম প্রস্তাবে আনা হয়েছে। চলতি মাসেই আরও একটি বৈঠকের মাধ্যমে চুড়ান্ত নাম ঘোষণা করা হবে।



