Rajnath Singh: কেন্দ্রের গাইডলাইন মেনে ট্যাবলো পাঠালে তা গৃহীত হত, মমতাকে জবাব রাজনাথের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ট্যাবলো বিতর্ক এবার নয়া মোড় নিল। Republic Day-তে প্যারেড থেকে বাংলা ও তামিলনাড়ুর ট্যাবলো বাদ পড়া নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে ক্রমশ। আর এবার তা সামাল দিতে মাঠে নামলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রের তরফে বাংলা ও তামিলনাড়ুর ট্যাবলো বাদ পড়া নিয়ে চিঠি লিখে জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ Mamata Banerjee: গুরুত্বহীন মদন, ৩১ মার্চের মধ্যে সাংগঠনিক নির্বাচন হচ্ছে তৃণমূলে।

চিঠিতে তিনি লিখেছেন, কেন্দ্রের গাইডলাইন মেনে ট্যাবলো পাঠালে তা গৃহীত হত। কিন্তু সেটা করা হয়নি বলেই বাংলার ট্যাবলো কে প্রত্যাখ্যান করেছে কেন্দ্রের সরকার। পাশাপাশি নেতাজিকে সম্মান জ্ঞাপনের বিষয়েও জবাব দিয়েছেন রাজনাথ। তাঁর ব্যাখ্যা, কেন্দ্রীয় সরকার নেতাজী সুভাষ চন্দ্র বোস কে যথাযোগ্য সম্মান দেয়। আর সেই কারনেই নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে প্ররাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

পাশাপশি নেতাজির ট্যাবলো প্রত্যাখান প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীর কথা মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শুরুতে পালন করা হবে তাঁর জন্মদিন। যা শেষ হবে ৩০শে জানুয়ারি। মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকেও জবাব দিয়েছেন রাজনাথ। তিনি লিখেছেন ২৯ টি রাজ্য প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো প্রস্তাব পাঠিয়েছিল যার মধ্যে গৃহীত হয়েছে মাত্র ১২ টি রাজ্যের প্রস্তাব।

কেন্দ্রের গাইডলাইন মেনে ট্যাবলো পাঠালে তা গৃহীত হত, মমতাকে জবাব রাজনাথের

কেন্দ্রের গাইডলাইন মেনে ট্যাবলো পাঠালে তা গৃহীত হত, মমতাকে জবাব রাজনাথের
কেন্দ্রের গাইডলাইন মেনে ট্যাবলো পাঠালে তা গৃহীত হত, মমতাকে জবাব রাজনাথের

উল্লেখ্য, গতকালই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছিল বাংলার ট্যাবলো প্রত্যাখ্যানের বিষয়ে। চিঠিতে একরাশ ক্ষোভ নিয়ে মমতা লিখেছিলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতভম্ব এবং আহত। কোনও কারণ বা ব্যাখা ছাড়াই এভাবে বাংলার ট্যাবলো বাদ পড়ায় আমি বিস্মিত।’ তাঁর কথায়,  ‘বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে অসম্মানিত স্বাধীনতা সংগ্রামীরা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত