নজরবন্দি ব্যুরোঃ ১৯ জন তৃণমূলের নেতাদের সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। পাল্টা ১৭ জন বিরোধী পক্ষের নেতাদের সম্পত্তি নিয়েও মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার ২৪ জনের তালিকা জমা পড়ল কলকাতা হাইকোর্টে। যাদের সম্পত্তির সঙ্গে দুর্নীতি রয়েছে কি না তা মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সম্পত্তি বেড়েছে রাজনাথ-নাড্ডাদেরও, বৃহস্পতিবার এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
আরও পড়ুনঃ ফেডারেশনের নির্বাচনে নয়া মোড়, সভাপতি পদে মনোনয়ন বাইচুংয়ের
২৪ জনের তালিকায় রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডা, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, সমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার ও সুজন চক্রবর্তী।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানি হওয়ার কথা। মামলায় ২৪ নেতা মন্ত্রীর নাম উল্লেখ করে আইনজীবী দাবি করেছেন, সম্পত্তির সঙ্গে হিসেব না মিললে আদালতকে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এমনকি বিষয়টিতে ইডি সিবিআই যাতে হস্তক্ষেপ করে সেই আর্জিও জানানো হয়েছে।
এর আগে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহাদের নামে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এছাড়াও তালিকায় রয়েছেন প্রয়াত দুই তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নামও।
সম্পত্তি বেড়েছে রাজনাথ-নাড্ডাদেরও, নতুন করে মামলা দায়ের

এরপর বিরোধী শিবিরের ১৭ জনের নাম যুক্ত করা হয়। সেখানে ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির কুমার অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওঁরাও, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হজরা, জিতেন্দ্র তিওয়ারী। এছাড়াও মহম্মদ সেলিম ও আবদুল মান্নানের নামও যুক্ত করা হয়। ইতিমধ্যেই আদালতের কাছে তদন্তের জন্য সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মহম্মদ সেলিম এবং তন্ময় ভট্টাচার্য। এখন নতুন করে বিজেপির কেন্দ্রিয় নেতৃত্বের নাম জড়ানোয় নতুন করে জল্পনা শুরু হয়েছে।



