করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন নিভৃতাবাসে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন নিজেই ট্যুইট করে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। মৃদু উপসর্গ থাকার কারণে রয়েছেন নিভৃতাবাসে। 

এদিন ট্যুইট করে বর্ষীয়ান বিজেপি নেতা জানিয়েছেন, আমি করোনা পজিটিভ। কিন্তু মৃদু সংক্রমণ রয়েছে। এই মুহুর্তে হোম কোয়ারেনটাইনে রয়েছেন তিনি। যে সমস্ত ব্যক্তিরা আমার কাছাকাছি এসেছিলেন সকলকে আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।

এই মুহুর্তে সারা দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সোমবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৯,৭২৩ জন। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫৭,০৭,৭২৭ জন। তবে করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩ জন।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৩,৯৩৬ জন। দেশে সুস্থতার হার ৯৬.৬২ শতাংশ। করোনার রাশ টানতে সকাল থেকে শুরু হয়েছে বুস্টার ডোজের টিকাকরণ অভিযান। প্রায় ৫.৭৫ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর মধ্যে ২.৭৫ কোটি মানুষ ৬০ বছরের উর্ধ্বে। বাকি তিন কোটি প্রথম সারীর করোনা যোদ্ধা বলে জানা গিয়েছে।

করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ট্যুইট করে জানালেন তিনি 

করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ট্যুইট করে জানালেন তিনি 
করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ট্যুইট করে জানালেন তিনি 

এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,৩৩,০০৮ জন। সুস্থ হয়েছেন ৪৬,৫৬৯ জন। করোনার তৃতীয় ঢেউয়ের জেরে আক্রান্ত হয়েছেন প্রথম সারীর করোনা যোদ্ধারা। বহু জায়গাতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। একাধিক রাজ্য নাইট কার্ফুর পথে হাঁটতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন