দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের জেরে ২ দিনের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে গেরুয়া শিবিরে যোগদান থেমে থাকছে না।
পদ থেকে ইস্তফা দিতেই রাজীবের ফেসবুক পোস্টে কটাক্ষের কমেন্টের ঝড়। মন্ত্রীপদ ত্যাগ করেছেন আগেই। এবার ছাড়লেন বিধায়ক পদও। রাজীব বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে বিজেপিতে যোগদানের দিকেই এগোচ্ছেন। আজ বিধানসভায় অধ্যক্ষের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন রাজীব। আর পদত্যাগের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন রাজীব। যে পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী।
বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র ত্যাগ করতে বিধানসভায় পৌছলেন রাজীব বন্দোপাধ্যায়। দলত্যাগ করতে চলেছেন রাজীব বন্দোপাধ্যায়। এমনকি তৃণমূল সদস্যপদ ছাড়তে চলেছেন তিনি। বনমন্ত্রী থেকে পদত্যাগ পত্র দেওয়ার পর, রাজ্য বিধানসভার সাংসদ পদ ছাড়লেন রাজীব।
রাজীব যেন ডোমজুড় থেকেই দাঁড়ায়, ভোটের মুখে বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর ইস্তফা তৃণমূল শিবিরের যে অস্বস্তি বাড়িয়েছে তা আর বলার বাকি রাখে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এবার কি বিজেপিতে নাম লেখাতে চলেছেন রাজীব।