আজই দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালী-রথীনরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজই দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালী-রথীনরা। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের জেরে ২ দিনের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে গেরুয়া শিবিরে যোগদান থেমে থাকছে না। পরিকল্পনামতই সব হবে বলে এখনও বিজেপি সূত্রের খবর। সূত্র মারফত জানা গেছে, আজ দিল্লি যাচ্ছেন সদ্য দলত্যাগী রাজীব বন্দোপাধ্যায় সমেত আরও কয়েকজন হেভিওয়েট বিধায়ক।

আরও পড়ুনঃ অপরিকল্পিত উদ্যানের কারণেই ভাঙছে নিকাশী ব্যবস্থা! অভিযোগ তুলছেন হাওড়ার বাসিন্দারা।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও অমিত শাহের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। যদিও প্রকাশ্যে রাজীব কিংবা তাঁর ঘনিষ্ঠমহল থেকে এবিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে অমিত শাহ না আসায় রাজীব বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। উল্লেখ্য শুক্রবার বিধায়ক পদ ও তৃণমূল থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়

তারপরেই শুরু হয় জল্পনা। শেষ একমাস ধরে দলের অন্দরেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে তিনি নিজের মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিয়ে দেন। খাতায় কলমে তিনি এতোদিন তৃণমূল বিধায়ক ছিলেন। যদিও দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। এহেন রাজীব এবার বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। অপরদিকে বেশ কয়েকদিন ধরেই দলের অন্দরে বেসুরো ছিলেন বালিরা বিধায়িকা বৈশালী ডালমিয়া।

আজই দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালী-রথীনরা। পরে তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল নেতৃত্ব। জল্পনা চলছে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। অন্যদিকে দলের বিরুদ্ধেই সরব হয়েছেন হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালও যোগ দিতে পারেন বলে জল্পনায় রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত