মইদুলের মৃত্যুতে সংখ্যালঘু কার্ড বিজেপির! 'অত্যন্ত বেদনাহত' হয়েছেন বলে জানালেন নব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন রাজীব বলেন, "একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মারা গেল। এর সমস্ত দায় মুখ্যমন্ত্রীর।"
দলত্যাগ এবং তার পরপরই পুরনো দল নিয়ে কটাক্ষ। এই মুহুর্তে বাংলা এই কমবেশি দেখছে অবাক হয়ে। একজন জনপ্রতিনিধি এক বেলার ব্যবধানে দল বদল করছেন, আর এক বেলাতেই তাঁর ভাবনা, চিন্তা বদলে যাচ্ছে আমূল। তৃণমূল থেকে একাধিক নেতা মন্ত্রী রীতিমত পাল্লা দিয়ে ঝাঁপ দিয়েছেন বিজেপিতে। আর তার পর থেকেই সভ করে তোপ দাগছেন এতদিনের আদর্শের তৃণমূলের বিরুদ্ধে।
নিজের বিধানসভা কেন্দ্রেই কালোপতাকা! বেশ অনেকদিন পর্যন্ত জল্পনা বাঁচিয়ে রেখে শেষমেষ ঘাসফুল ছেড়ে পদ্মবনে ঝাঁপ দিয়েছেন রাজীব বন্দোপাধ্যায়। তারপর থেকে বিজেপির হয়ে একাধিক জায়গায় সভা করতেও শুরু করেছেন তিনি। আজ রবিবার নিজের বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে বিজেপির কর্মসূচী করেন তিনি।
সদ্য বিজপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তার যোগদানের দু’দিনের মধ্যেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।