নজরবন্দি ব্যুরোঃ দলত্যাগ এবং তার পরপরই পুরনো দল নিয়ে কটাক্ষ। এই মুহুর্তে বাংলা এই কমবেশি দেখছে অবাক হয়ে। একজন জনপ্রতিনিধি এক বেলার ব্যবধানে দল বদল করছেন, আর এক বেলাতেই তাঁর ভাবনা, চিন্তা বদলে যাচ্ছে আমূল। তৃণমূল থেকে একাধিক নেতা মন্ত্রী রীতিমত পাল্লা দিয়ে ঝাঁপ দিয়েছেন বিজেপিতে। আর তার পর থেকেই সভ করে তোপ দাগছেন এতদিনের আদর্শের তৃণমূলের বিরুদ্ধে। এই পরিস্তিতিতে বাংলার মানুষ বুঝতেই পারছেন না আদপে আদর্শ আর সংস্কৃতি টিকিয়ে রাখছে কোন দল। এদিকে দলত্যাগ করেই রাজীব বুঝছেন, তৃণমূল জন্ম দিয়েছে অদ্ভুত এক সংস্কৃতির।
আরও পড়ুনঃ স্বচ্ছতার দাবিতে লাল কার্ড, এবার মুখের ভাষা নয় বাম যুবর প্রাণ কেড়ে নিল পুলিশের লাঠি!


আদর্শ বিতর্ক পিছনে রেখে এই মুহূর্তে বাংলায় আব্র বেশ ট্রেন্ড স্লোগান আর থিম সং। তৃণমূলের “খেলা হবে” স্লোগানের কপিরাইট আর তৃণমূলের নেই। এখন বিজেপি, সিপিএম সবাই ব্যবিহার করছেন। আর কার স্লোগান কে চুরুই করে ন ইয়ে গেল সেই নিয়ে লাখ টাকার প্রশ্ন তুলছেন একে দল। তবে এবার এই স্লোগান নিত্যে তৃণমূলকে কটাক্ষ করলেন দলত্যাগের তালিকার প্রায় সেসের দিকে নাম লেখান রাজীব বন্দ্যোপাধ্যায়। গতকাল, রবিবার হাওড়ার সভ থেকে তিনি সরাসরি বলেছেন তৃণমূল বারবার ‘খেলা হবে’ বলতে আসলে কোন খেলার কথা বলছেন। ভোটে খেলা নাকি রাজ্যে আরও ভয়ানক খেলা খেলতে চাইছে মা-মাটি-মানুষের সরকার।
প্রসঙ্গে তিনি টেনে আনেন পরপর দুদিন ধরে দুই বিজেপি নেতার ওপর হামলার ঘটনার উদাহরণ। শনিবার রাতে মিনাঁখায় ৩০-৪০ রাউন্ড গুলি চলে বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িতে। ঝাঁঝরা হয়ে যায় তাঁর গাড়ি। আহত নেতা এখনো ভর্তি হাসপাতালে। ঠিক তার পর দিনই গতকাল আক্রমন চলে আর এক বিজেপি নেতা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের ওপর। বটতলার কাছে একটি ট্রাক ধাক্কা মারে তাঁর গাড়িতে। স্বাভাবিক ভবাএই অভিযগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বলা হচ্ছে তৃনমূলই বারবার খুন করার চেষ্টা করছে বিজেপি নেতাদের খুন করার।
দলত্যাগ করেই রাজীব বুঝছেন, তৃণমূল জন্ম দিয়েছে অদ্ভুত এক সংস্কৃতির। সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতমধ্যেই বন্দপ্তরের নিয়গে দূর্নীতির কথা বনলে রাজ্য সরকারকে অস্বস্তিতেফেলেছেন প্রাক্তন বন্মন্ত্রী। তারপরই গতকালের সভামঞ্চ থেকে এই সকল ঘটনাকে একত্রিত করে রাজীব জানান, তৃণমুল একটা অদ্ভুত সংস্কৃতির জন্ম দিয়েছে। তৃণমূলে থাকলেই মানুষ ভালো আর না থাকলেই মানুষ ক্ষারাপ হয়ে যাচ্ছেন। তৃণমূল মানুষকে ক্ষতিগ্রস্ত করে রক্তের খেলা খেলছে। যখন তখন মানুষকে আক্রমন করছে। হুঁশিয়ারি দিচ্ছে। এই সংস্কৃতি আর বেশিদিন চল্বেনা বলেও জানান তিনি।









