বিজেপিতে যোগ দেওয়ার পরই ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন রাজীব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য বিজপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তার যোগদানের দু’দিনের মধ্যেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই অমিত শাহর দপ্তর থেকে তাঁকে ফোন করা হয়। সেখান থেকে জানানো হয় তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবিষয় রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার থেকেই তাঁর জন্য এই নিরাপত্তা বরাদ্দ হয়েছে। এদিকে, গেরুয়া শিবিরে নাম লেখানোর পর মঙ্গলবার বারুইপুরে প্রথম জনসভা রয়েছে রাজীবের। আর সেই সভায় দাঁড়িয়ে শাসকদলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ ফের একবার এক মঞ্চে দেখা যেতে পারে মমতা ও মোদিকে।

বেশকিছুদিন ধরেই তাঁর দলবদলের জল্পনা চলচ্ছিল। শনিবার সেই আশঙ্খাই সঠিক হল। তিনি প্রথমবার টালিগঞ্জে এক অরাজনৈতিক অনুষ্ঠানে মুখ খুলেছিলেন। আর তারপরই নাম না করে বারেবারে তৃণমূলের শীর্ষস্তরের নেতাদের বিরুদ্ধে  সুর চড়িয়েছিলেন। নাম লিখিয়েছিলেন ঘাসফুল শিবিরের ‘বেসুরো’ নেতাদের তালিকায়। তারপর থেকে কখনও ব্রাহ্মণদের অনুষ্ঠান আবার কখনও সংবাদমাধ্যমের সামনে বারবার মুখ খুলেছেন রাজীব। বলেছেন দলবিরোধী কথা। আর তা নিয়েই বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল, গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে দলবদলের জল্পনা জিইয়ে রেখেছেন। তবে দলবদল করার ব্যাপারে সরাসরি কিছু বলেননি। ফেসবুক লাইভও করেছেন। তাতেও দলবদলের কথায় আমল দেননি তিনি।

ই টানাপোড়েনের মাঝেই আচমকা একদিন মন্ত্রিত্ব ত্যাগ করেন রাজীব। দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। রাজভবন থেকে বেরিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আরও একবার। কেঁদেও ফেলেন তিনি। শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেন ইস্তফাপত্র।

বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে নিয়ে বেরতে দেখা যায় তাঁকে। তখন ঘাসফুল শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা আঁচ করেছিলেন অনেকেই।তারপরই দিল্লিতে গিয়ে অমিত শাহের উপস্থিতিতেই গেরুয়া শিবিরে নাম লেখান রাজীব। রবিবার ডুমুরজলায় বিজেপির কর্মসূচিতে যোগ দেন। তৃণমূলকে একাধিক ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত