নজরবন্দি ব্যুরোঃ ফের একবার এক মঞ্চে দেখা যেতে পারে মমতা ও মোদিকে। হাঁ এমনি সম্ভবনা তৈরি হয়েছে রাজ্যের এক অনুষ্ঠানকে ঘিরে। আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এক প্রকল্প উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী । সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । আজ সে কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
আরও পড়ুনঃ বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র বাঁকুড়ায় নামলো র্যাফ, আহত একাধিক দলীয় কর্মী।
আগামী ৭ তারিখ হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই টার্মিনাল উদ্বোধন করবেন। সেইসঙ্গে হলদিয়ার রানিচকে নবনির্মিত উড়ালপুলও চালু হওয়ার কথা তাঁর হাত ধরে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার হলদিয়ায় পৌঁছে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।
এই অনুষ্ঠানে আরও অতিথিরা হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী, স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডল। তাই মুখ্যমন্ত্রীর আগে থেকে কোন কাজ না থাকলে অই অনুষ্ঠানে উনার থাকার সম্ভবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছিল মোদি-মমতাকে।
ফের একবার এক মঞ্চে দেখা যেতে পারে মমতা ও মোদিকে। সেখানে মমতার নাম ঘোষণা হতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে আর তার প্রতিবাদে ভিক্টোরিয়ায় সেই অনুষ্ঠানে ভাষণ দেননি মমতা। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছিলো। ফলে এবার যদি ফের সেই রকম কিছু হয় তাহলে কি কিভাবে সামলাবেন উদ্যোক্তারা সেটাই দেখার।



