বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র বাঁকুড়ায় নামলো র‍্যাফ, আহত একাধিক দলীয় কর্মী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র বাঁকুড়ায় নামলো র‍্যাফ, আহত একাধিক দলীয় কর্মী। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে হিংসাত্মক ঘটনা। দুই যুযুধান বিজেপি তৃণমূলের দ্বন্দ্ব পৌঁছে যাচ্ছে হাতাহাতি খুনোখুনি তে। এবার দুই দলের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ায় র‍্যাফ নামাতে বাধ্য হল প্রশাসন। ঘটনায় আহত তিন বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে জান বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর ডোমজুড়ে বিজেপির সভা শেষে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ পড়শি বসত করে! তৃণমুলের সঙ্গে জোট বাঁধতে পাশের রাজ্য থেকে আসছে RJD

কেউ বা হেঁটে কেউ বা বাসে করে তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জানা যায়, বাঁকুড়ার কাছে একটি মিছিল যাচ্ছিল তৃণমূলের। সেই সময় তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের কটুক্তি করা হয় বলে অভিযোগ। এরপরেই বচসা এবং তা পরে কার্যত ব্যাপক সংঘর্ষের আকার নেয় বলে অভিযোগ।বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদেরও পালটা মারধর করা হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় তিন বিজেপি কর্মী।

তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন তৃণমূলেরও বেশ কয়েকজন। দুপক্ষের সংঘর্ষে একাধিক বাস, বাইকে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পড়লেও পরিস্থিতির নিয়ন্ত্রনে আনতে হিমশিম খায় তারা। ফলে নামানো হল র‍্যাফ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এখনও এলাকায় রয়েছে পুলিশ মোতায়েন ও ব্যারিকেড। এদিকে এর পরেই দুই দল তৃণমূল বিজেপি পরস্পরের দিকে দোষারোপ করতে শুরু করেছে।  ঘটনার পিছনে বিজেপিই দায়ী বলে অভিযোগ তৃণমূলের।

বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র বাঁকুড়ায় নামলো র‍্যাফ, আহত একাধিক দলীয় কর্মী। ইচ্ছাকৃতভাবে এই ঘটনা করা হয়েছে বলে অভিযোগ শাসকের। যদিও শাসকদল তৃণমূলের অভিযোগের কোনও সত্যতা নেই বলেই দাবি বিজেপির। ভোট অব্দি এই লড়াই যে চলবে তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর