নজরবন্দি ব্যুরো: পড়শি বসত করে! তৃণমুলের সঙ্গে জোট বাঁধতে পাশের রাজ্য থেকে আসছে RJD ।ভোটের মুখে বাংলায় রোজ বদলাচ্ছে রাজনীতির নকশা। কেউ দলে আসছেন তো কেউ যাচ্ছেন অন্যদলে। বাংলায় এই মুহূর্তে নবান্ন দখলের লড়াইয়ে শাসক দল তৃণমূলের বিরূদ্ধে লড়ছে বিজেপি, বাম- কংগ্রেস জোট। অন্যদিকে জল্পনা আর অস্বস্তি দুটোই বাড়াচ্ছে মিম আর আব্বাস সিদ্দিকির সেকুলার ফ্রন্ট। একে একে দলের পুরনো দিনের নেতারা যখন ঘর ভাঙিয়ে অন্য দলে যাচ্ছেন তখন ২১ ভোটে জোট হিসেবে লড়ার ইঙ্গিত দিচ্ছে পড়শি রাজ্য বিহার।
আরও পড়ুনঃ গান্ধীর মৃত্যুবার্ষিকীতে গডসেকে সম্মান জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
২১ এর বিধানসভা ভোটে বাংলায় তৃনমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছে বিহারের প্রধান বিরোধী দল RJD। এমনিতেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বরাবর ভালো সম্পর্ক লুপ্রসাদের। বিহার নির্বাচনের সময়ও তেজস্বীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন বাংলা থেকে মমতা। রাজনীতি এবং পারিবারিক দুদিকের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। আর হয়তো সেই জন্যেই এবার বাংলার নির্বাচনে মমতার হাত শক্ত করে ধরতে চায় RJD। সূত্রের খবর তেমনটাই। সূত্র মাধ্যম জানা যাচ্ছে লালুপ্রসাদের দলের সাধারণ সম্পাদক আব্দুল বারী সিদ্দিকী এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যাম রজক ইতিমধ্যে কলকাতা এসেছেন।
আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। রাজ্যে দলের নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন বলে জানিয়েছেন RJD এর মুখপাত্র মৃত্যুঞ্জয় তেওয়ারি। একসঙ্গে এতো বৈঠকই উস্কে দিচ্ছে জোটের জল্পনা। তবে কত আসনে কোথায় কিভাবে লড়বেন সেই সমীকরণ এখনো খোলসা করে জানাননি কেউই। অনকদিনের বৈঠকের পরে সদ্য জোট আসন রফা করেছে বাম – কংগ্রেস। তাও ২৯৪ এর মধ্যে এখনও রফায় বাকি ১০০ আসন। এদিকে বাংলায় লড়বে সিদ্দিকির সেকুলার ফ্রন্ট, যা বাংলার মুসলিম ভোট ব্যাঙ্কে ভালো প্রভাব ফেলতে পারে বলে ভাবছিল রাজনৈতিক মহল।
পড়শি বসত করে! তৃণমুলের সঙ্গে জোট বাঁধতে পাশের রাজ্য থেকে আসছে RJD ।তবে ওয়াকিবহাল মহল মনে করছে হিন্দিভাষী মুসলিম ভোট যদি ভোট দে আব্বাস সিদ্দিকির সকুলার ফ্রন্টকে তাতে আখেরে লাভ হবে বিজেপির। ফলত RJD এর সঙ্গে তৃণমুলের জোট হলে ওই অঞ্চলের ভোটব্যাঙ্ক থাকবে তৃণমূলের হতেই। এবার এই বৈঠক আর সিদ্ধান্ত বাংলা ভোটের নতুন কোন সমীকরণ তৈরি করে সেটাই এখন দেখার।



