নজরবন্দি ব্যুরো: নিজের বিধানসভা কেন্দ্রেই কালোপতাকা! বেশ অনেকদিন পর্যন্ত জল্পনা বাঁচিয়ে রেখে শেষমেষ ঘাসফুল ছেড়ে পদ্মবনে ঝাঁপ দিয়েছেন রাজীব বন্দোপাধ্যায়। তারপর থেকে বিজেপির হয়ে একাধিক জায়গায় সভা করতেও শুরু করেছেন তিনি। আজ রবিবার নিজের বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে বিজেপির কর্মসূচী করেন তিনি। সেখানেই নিজের বিধানসভা কেন্দ্রেই রাজীব কে দেখানো হয় কালো পতাকা।
আরও পড়ুনঃএই প্রথম দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০-র নিচে, করোনা মুক্ত ভারতের দিকে আরও একধাপ এগলাম আমরা।


দলত্যাগের পর প্রথম বার নিজের কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার ছিল রাজীবের। রোড শো শুরুর আগে থেকেই এলাকায় শুরু হয়েছিল উত্তেজনা। একাধিক স্থানে “বিশ্বাসঘাতক” বলে পোস্টার এবং কলোপতাকা লাগানো ছিল। এর পরেই শো শুরু হওয়ার পর কালো পতাকা দেখানো হয়। যদিও তাতে দমে যাননি তিনি, পাল্টা স্লোগান ওঠে ‘জয় শ্রী রাম’ বলে। বিজেপির ‘আর নয় অন্যায় ‘ কর্মসূচীতে দাঁড়িয়ে তিনি বলেন ” তৃণমূলে থাকলে সবাই সাদা আর অন্য দলে গেলেই মাখাও কাদা
” এর সঙ্গে রাজীব ফের বলেন তৃণমূলে থেকে কাজ করার কোনো স্বাধীনতা ছিলনা।
নিজের বিধানসভা কেন্দ্রেই কালোপতাকা! প্রসঙ্গত তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ইতিমধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন দল থেকে গিয়ে যাঁরা ভুল মন্তব্য করছেন সকলের তদন্ত হবে। তিনি এও বলেন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে সকলে সাদা হয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের পাল্টা দিতে দেরি করেন নি রাজীব বন্দোপাধ্যায়। দলনেত্রীকে আক্রমনের পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ।এসব কিছুর মধ্যেই আজ রাজীবের নিজের বিধানসভা কেন্দ্রে ছিল বিজেপির আর নয় অন্যায় কর্মসূচী। সেখানেই তাঁকে দেখানো হয় কলোপতাকা। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে।







