ডুমুরজলা থেকে ‘চলুন পাল্টাই’এর ডাক রাজীবের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের তৃণমূল বিরুদ্ধে সরব হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এতোদিন তিনি দলে থেকেই বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছিলেন। শনিবারই তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। আর তারপরই আজ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবর্তনের ডাক দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। স্লোগান তুললেন ‘চলুন পালটাই’। একইসঙ্গে নাম না করেই এদিন নিজের পুরনো দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি।

আরও পড়ুনঃ হলদিয়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে আমন্ত্রণ, দিব্যেন্দুকে ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

তাঁর কথায়, “রাজ্যে সংখ্যালঘুদের বিজেপির নামে ভয় দেখানো হয়। অথচ সংখ্যালঘুদের জন্য রাজ্যের শাসকদল কোনও কাজই করেনি। তাঁদের উন্নয়ন হয়নি।” একই সঙ্গে সকলকে নিয়ে ‘সোনার বাংলা’ তৈরির ডাক দিলেন রাজীব।তাঁর কথায়, “২০১১ সালে রাজ্যে আসল পরিবর্তন হয়নি। এবার হবে আসল পরিবর্তন।” সেই সভামঞ্চ থেকে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে বাম ও তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন রাজীব। তাঁর কথায়, “কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। গত ৩৪ বছর ধরে বাম সরকার কেন্দ্রের সঙ্গে সদ্ভাব বজায় রাখেনি। ক্ষমতায় আসার পর সেই ধারা বজায় রাখল তৃণমূলও।” তাঁর কথায়, “বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে।”

এসবের পাশাপাশি এদিন পুরনো দলের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী-দুয়ারে সরকার প্রকল্প নিয়েও সরব হয়েছেন রাজীব-শুভেন্দু। যৌথভাবে তাদের অভিযোগ, গত ১০ বছরে রাজ্য সরকারের কোনও প্রকল্পের সুবিধা পায়নি আমজনতা। তাই এবার ‘দুয়ারে সরকার’ প্রকল্প আনতে হচ্ছে। পাড়ায়-পাড়ায় সমস্যা ছিল এতদিন। তাই এখন সেই সমস্যা সমাধান করতে পাড়ায়-পাড়ায় সমাধান করতে হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডকে ‘ভোট কার্ড’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর