নজরবন্দি ব্যুরোঃ আগামী ৭ ফেব্রুয়ারী ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়তে ওইদিন দুইটি প্রকল্পের সূচনা করবেন তিনি। পেট্রোলিয়াম মন্ত্রক আয়োজিত ওই অনুষ্ঠান পুরোপুরি অরাজনৈতিক হলেও, তাৎপর্যপূর্ণ সেদিন আমন্ত্রণ জানানো হয়েছে তমলুকের তৃণমূল সাংসদ তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকেও।
আরও পড়ুনঃ আরও বেশ কয়েকটা দিন রাজ্যে থাকবে শীতের আমেজ, জানিয়ে দিল হাওয়া অফিস।
আর তাতেই বেড়েছে রাজনৈতিক জল্পনা। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজে দিব্যেন্দুকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন। তাও আবার অনুষ্ঠানের প্রায় এক সপ্তাহ আগে। আরও তাৎপর্যপূর্ণভাবে দিব্যেন্দুও জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর ওই সরকারি অনুষ্ঠানে যাবেন। অন্যদিকে হলদিয় দিব্যেন্দুর নিজ লোকসভা কেন্দ্রেরই ফলে তাঁর আমন্ত্রিত হওয়া বিষয়টি স্বাভাবিক। ইদানীং রাজ্যে কেন্দ্রের অনুষ্ঠানে বিরোধী দলের সাংসদের ডাকা প্রায় বেনজির হয়ে উঠেছে।
সেভাবে কেন্দ্রের কোনও অনুষ্ঠানে রাজ্যের শাসকদলের কোনও প্রতিনিধিকেই দেখা যায় না। তবুও একমাত্র এইটিতে দিব্যেন্দুও আমন্ত্রিত হলেন। আর তা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। ফলে, তৃণমূলের কোনও কর্মসূচিতেই আর দেখা যায় না শিশির বা দিব্যেন্দুকে। এমনকী, সম্প্রতি নন্দীগ্রামে দলনেত্রীর সভামঞ্চেও দেখা যায়নি অধিকারী পরিবারের কোনও সদস্যকে। শিশির অধিকারী একাধিকবার প্রকাশ্যে দল তথা নেত্রীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দিব্যেন্দুর ছোট ভাই সৌমেন্দু ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের অনুষ্ঠানে দিব্যেন্দুর ডাক পাওয়াটা রাজনৈতিকভাবে বাড়তি তাৎপর্য রাখে।



