স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই পদ্ম শিবিরে নাম লেখালেন রাজীব-রুদ্রনীল সহ ৫ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই পদ্ম শিবিরে নাম লেখালেন রাজীব-রুদ্রনীল সহ ৫ জন। বঙ্গ সফরে আসতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই অমিত শাহ বিশেষ চাটার্ড বিমান পাঠালেন সদ্য দলত্যাগী রাজীব ও অনআন্য কয়েকজন হেভিওয়েট নেতাকে। বিকেল ৪ টেয় দিল্লির দিকে যাত্রা করেন রাজীব বন্দোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী ,প্রবীর ঘোষাল, রুদ্রনীল ঘোষ ও আরও দুই নেতা। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বেশ খানিকক্ষণ বৈঠক চলে।

আরও পড়ুনঃ মহিলাদের প্রতি অবমাননার অভিযোগ, লোগো বদলাতে বাধ্য হল ‘মিন্ত্রা’।

- Advertisement -

তারপর একে একে পদ্ম শিবিরে নাম লেখালেন বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায় , বৈশালী ডালমিয়া , রথীন চক্রবর্তী , পার্থসারথি চট্টোপাধ্যায় ও প্রবীর ঘোষাল। তাঁদের গেরুয়া উত্তরীয় দিয়ে বরণ করেন শাহ। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর রাজীব সাংবাদিকদের বলেন,’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমায় ডেকেছিলেন। উনি বারবার বলেছেন, আগামিকালের যোগদান গুরুত্বপূর্ণ ছিল। নিজের উদ্যোগে বিশেষ বিমান পাঠিয়েছিলেন। আমি অত্যন্ত আনন্দিত। সম্মানিত। কৃতজ্ঞতা জানাচ্ছি। ‘ শুভেন্দু অধিকারীর সুরেই বাংলার উন্নয়নে কেন্দ্র-রাজ্যে একই দলের সরকার দরকার বলে মনে করিয়েছেন রাজীব ।

তাঁর কথায়,’কেন্দ্রের সহযোগিতা না পেলে রাজ্যের সার্বিক উন্নয়ন হয় না। আমি যেটা বারবার করে বলেছি, কেন্দ্র-রাজ্য ঝগড়ার জন্য উন্নয়ন স্তব্ধ হয়েছে। আইনশৃঙ্খলা ও জীবনযাত্রার মানোন্নয়ন দরকার। সাধারণ মানুষের উন্নয়নই অগ্রাধিকার।’ বাংলায় শিল্প ও প্যাকেজের দাবিও জানিয়ে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেন,’হতাশায় ভুগছেন যুবক ভাইয়েরা। কর্মসংস্থান নেই। তাঁদের জন্য শিল্প আনতে হবে। ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের।

আগামী দিনে বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় বলেছেন, বাংলা দখল গর্বের বিষয়। সার্বিক উন্নয়নের জন্য চিন্তাভাবনা রয়েছে। বড় লক্ষ্য নিয়ে বাংলার নামবেন উনি।’ অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজীব সাংবাদিকদের বলেন, কাল ডুমুরজলার সভায় আরও অনেকে যোগ দেবেন। তিনি আরও বলেছেন, কেন্দ্র-রাজ্য বিবাদে উন্নয়ন ব্যাহত হয়েছে। বাংলার উন্নয়নের স্বার্থে শাহর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজীব আরও বলেছেন, অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই পদ্ম শিবিরে নাম লেখালেন রাজীব-রুদ্রনীল সহ ৫ জন। এবার বিজেপির হয়ে পাখির চোখ বাংলা। অন্যদিকে বৈশালী ডালমিয়া বলেন, বালি থেকেই ফের প্রার্থী হতে চাই। এদিন রাজীবদের যোগদানের পর নিজের ট্যুইটর হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি লেখেন সোনার বাংলা গড়তে বিজেপির ভিত আরও মজবুত হল।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর