আজই দল থেকে ইস্তফা দিতে চলেছেন রাজীব বন্দোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজই দল থেকে ইস্তফা দিতে চলেছেন রাজীব বন্দোপাধ্যায়। বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র ত্যাগ করতে বিধানসভায় পৌছলেন রাজীব বন্দোপাধ্যায়। দলত্যাগ করতে চলেছেন রাজীব বন্দোপাধ্যায়। এমনকি তৃণমূল সদস্যপদ ছাড়তে চলেছেন তিনি। বনমন্ত্রী থেকে পদত্যাগ পত্র দেওয়ার পর, রাজ্য বিধানসভার সাংসদ পদ ছাড়লেন রাজীব।  আরও পড়ুন: স্টেন্ট বসানোর পর স্থিতিশীল দাদা, তাঁকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী।

অধ্যক্ষের ঘরে রয়েছেন রাজীব বন্দোপাধ্যায়। যদি বিধায়ককে ইস্তফা দিতে হয়,তাহলে বিধায়ককে বিধানসভায় আসতে হয় এবং অধ্যক্ষকে ইস্তফাপত্র জমা দিতে হয়। সেই নিয়ম মেনেই রাজীব বন্দোপাধ্যায় তাঁর ইস্তফা দেন তিনি। এরপর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও দৃঢ় হল।

- Advertisement -

আজই দল থেকে ইস্তফা দিতে চলেছেন রাজীব বন্দোপাধ্যায়। শেষ একমাস ধরে দলের অন্দরেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে তিনি নিজের মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিয়ে দেন। খাতায় কলমে তিনি এখন শুধুমাত্র এতোদিন তৃণমূল বিধায়ক ছিলেন। যদিও দলের কোনও কর্মসূচিতে দেখা যায় না তাকে। অপরদিকে বেশ কয়েকদিন ধরেই দলের অন্দরে বেসুরো ছিলেন বালির বিধায়িকা বৈশালী ডালমিয়া। পরে তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল নেততৃত্ব। জল্পনা চলছে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। রাজ্য সরকারের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন হাওড়ার অপর এক বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। তৃণমূলের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। শুধুমাত্র বিধায়ক হিসাবে কাজ করতে চান বলে জানিয়েছেন। অন্যদিকে দলের বিরুদ্ধেই সরব হয়েছেন হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। অন্যদিকে হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অনুপম ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠান ইস্তফাপত্রে তিনি উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাঁর দাবি, বিগত কয়েকমাস ধরে দলে অসম্মানিত বোধ করছিলেন। এবারই প্রথম নয়। বিগত কয়েকদিন হাওড়া জেলা থেকে একের পর এক নেতা বেসুরো হয়েছেন কিংবা দল ছেড়েছেন। এবার সেই তালিকায় নয়া সংযোজন অনুপম ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর