নজরবন্দি ব্যুরো: রাজীব যেন ডোমজুড় থেকেই দাঁড়ায়, ভোটের মুখে বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর ইস্তফা তৃণমূল শিবিরের যে অস্বস্তি বাড়িয়েছে তা আর বলার বাকি রাখে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এবার কি বিজেপিতে নাম লেখাতে চলেছেন রাজীব। বাকি শুধু ঘোষণার অপেক্ষা। যদিও রাজীবের ইস্তফা ত্রুটিপূর্ণ বলে জানিয়েছে নবান্ন। এরই মাঝে রাজীবকে নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন, ‘অনেক সুর বেসুরো গান হয়েছে ।
আরও পড়ুনঃ তৃণমূল থেকে বহিষ্কার করা হল বৈশালী ডালমিয়াকে


রাজীব বন্দ্যোপাধ্যায় যদি দল ছেড়ে অন্য দলে যায় যেন ডোমজুড়েই দাঁড়ায় বুঝিয়ে দেব।’ তিনি আরও বলেন, “পদত্যাগ করেছেন ভালো কথা । যে যত তাড়াতাড়ি চলে যেতে চায় যাক । অমিত শাহের সভার জন্য অপেক্ষা করার কী আছে”। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফেসবুক লাইভে এসে নাম না করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।
শনিবার রাজীবের এহেন সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কি তাহলে তিনিও বিজেপিতে যোগ দিতে চলেছেন? আগামীকাল বঙ্গে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে পা রাখবেন। ফলে প্রশ্ন উঠছে যে তাহলে মোদি উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। জল্পনা তুঙ্গে। সাংবিধানিক রীতি না মেনে ইস্তফা দিয়েছেন রাজীব, এ বিষয়ে সৌগত রায়ের বক্তব্য, এটা প্রত্যাশিত ছিল।
রাজীব যেন ডোমজুড় থেকেই দাঁড়ায়, তাঁর মানভঞ্জনের চেষ্টা করা হয়েছিল যদিও তাঁর মান ভাঙানো যায়নি। অন্যদিকে কুণাল ঘোষ বলেন, ‘ডোমজুড়ে ১০ হাজার ভোটে জিতবে তৃণমূল।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজীব ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন। বৈশালী ডালমিয়া বলেন, কাজ করতে পারছিলেন না বলেই ইস্তফা দিয়েছেন।’









