তৃণমূল থেকে বহিষ্কার করা হল বৈশালী ডালমিয়াকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূল থেকে বহিষ্কার করা হল বৈশালী ডালমিয়াকে। শুক্রবারই রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল থেকে বহিষ্কার করা হল বালির বৈশালী ডালমিয়াকে। শোনা যাচ্ছে, এদিন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক হয়।

আরও পড়ুনঃ বাংলা পরিদর্শনের পর রিপোর্ট কমিশনের। ভোট ঘোষণার দিনই রাজ্যে আসছে পর্যবেক্ষক দল।

আর এই বৈঠকেই তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত কয়েকদিন আগেই লক্ষ্মীরতন শুক্লা ইস্তফা দেন। সেদিন বৈশালী দলবিরোধী মন্তব্য করেছিলেন। সেইসঙ্গে আজও রাজীবের ইস্তফা প্রসঙ্গে নিজের দলীয় কর্মীকে কটাক্ষ করেন বৈশালী। আর তারপরেই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক তৃণমূল নেতার বক্তব্য, বৈশালী ডালমিয়া দলে থেকে দলের বিরুদ্ধেই অনেক বিরূপ মন্তব্য করেছিলেন। আর যার ফলে দলের ক্ষতি হচ্ছিল। ফলে এই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হল।’

সূত্র মারফত খবর, আগামী ৩১ জানুয়ারি হাওড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা রয়েছে। আর এদিনই বৈশালী, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি শিবিরে নাম লেখাবেন। সেইসঙ্গে বহু তৃণমূল নেতা কর্মীও যোগ দেবেন বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন