৪২৪ জনের গতকালই তুলে নেওয়া হয়েছিল নিরাপত্তা। এর আগে ১২২ জন প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রীদের নিরাপত্তা তুলে নেয় সরকার। এবার সিধুর নিরাপত্তা তুলে নিতেই ঘটল বিপত্তি। বিষয়টিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস।
এদিন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এ ভেনু প্রসাদ, নিরাপত্তার এডিজিপি আরএন ধোকে, গোয়েন্দা বিভাগের এডিজিপি এসএস শ্রীবাস্তব। মোহালির বিস্ফোরণে তৎপর পুলিশ।
নতুন পথে হাঁটার এমন চমৎকার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পাঞ্জাবের জনতাকে অভিনন্দন জানাই। পাঞ্জাব দারুণ সিদ্ধান্ত নিয়েছে। ফল ঘোষণার ২৪ ঘন্টা পরেই মন্তব্য সিধুর।
নির্বাচনে তিনিই ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তাঁকে সামনে রেখেই লড়াইয়ে ঘুটি সাজিয়েছিল কংগ্রেস। সেকারণেই দুটি বিধানসভা কেন্দ্র, চমকাদুর সাহিব এবং বাহাদুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল দল। বৃহস্পতিবার শুধুমাত্র দল নয়, দুটি আসনেই পরাজিত হয়েছেন চরণজিৎ সিং চান্নি।
গারিবো কা মাসিহা সোনু সুদ। দুঃসময়ে পাশে থাকার জন্য সর্বদা মানুষের সাধুবাদ কুড়িয়েছেন তিনি। পরে রাজনীতি নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নিজে সরাসরি নয়,বোন মালবিকাকে সামনে রেখে প্রচার সেরেছিলেন তিনি। কিন্তু কংগ্রেসের ভরাডুবিতে ডুবলেন সোনু সুদের বোন।
একের পর এক রাজ্য থেকে ক্ষমতা খুইয়ে এখন অস্তিত্ব সঙ্কটে ভুগতে হচ্ছে তাঁদেরকে। হারাতে হয়েছে পাঞ্জাব। এরপরেই রাহুল গান্ধীর ট্যুইট, আজকের ফলাফল থেকে আমরা শিক্ষা নেবো।
শুধুমাত্র চমকাদর সাহিব নয়, সেইসঙ্গে বাহাদুর আসনেও লড়বেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এবারের নির্বাচনে দুটি আসনে লড়বেন চান্নি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।