Rahul Gandhi: আজকের ফলাফল থেকে আমরা শিক্ষা নেবো, ট্যুইট করে জনাদেশকে সমর্থন রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের ইঙ্গিত মেলার পরেই জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। একের পর এক রাজ্য থেকে ক্ষমতা খুইয়ে এখন অস্তিত্ব সঙ্কটে ভুগতে হচ্ছে তাঁদেরকে। হারাতে হয়েছে পাঞ্জাব। এরপরেই রাহুল গান্ধীর ট্যুইট, আজকের ফলাফল থেকে আমরা শিক্ষা নেবো।

আরও পড়ুনঃ অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন দিদিমণি, মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

ট্যুইট করে রাহুল গান্ধী জানিয়েছেন, মানুষের রায়কে মাথা পেতে মেনে নিয়েছেন। যারা জয়লাভ করেছেন তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে মানুষের জন্য কীভাবে কাজ করা যায়? সেই পরিকল্পনা করবেন তাঁরা।

FK6b8TTXIAo5VdR

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কংগ্রেসের পতন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ২৪ আকবর রোডের নেতারাই। এরপর বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, অসম সহ একাধিক রাজ্যে ধরাশায়ী হতে হয়েছে কংগ্রেসকে। এবারেও পাঁচ রাজ্যের নির্বাচনে সেই পতন যে আরও নিম্নমুখী তা ধরা পড়ল।

আজকের ফলাফল থেকে আমরা শিক্ষা নেবো, আত্মসমীক্ষার সময় এসে গেছে? 

271600676 1003803873893498 4031326940868705221 n

গোয়াতে সম্ভাবনা থাকলেও ক্ষমতা থেকে দূরে থাকতে হল কংগ্রেসকে। পাঞ্জাবে ক্ষমতাচ্যুত হতে হয়েছে দেশের সবচেয়ে পুরাতন দলকে। দলের বিপর্যয় স্পষ্ট হয়েছে উত্তরপ্রদেশেও। দলেরত ড্যামেজ কন্ট্রোল নিয়ে আত্মসমীক্ষায় বসা জরুরী বলে মনে করছেন রাজনৈতিক মহলের নেতারা। আগামী দিনে কংগ্রেসের অবস্থান কী হবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত