নজরবন্দি ব্যুরোঃ এখান থেকে দিদিমণি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন দিদিমণি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নির্বাচনের গণনার দিনেই মমতাকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির কথায়, দিদিমনি উত্তর প্রদেশে নির্বাচনে ওখানে গিয়ে উন্নাও, হাথরসের গল্প বলেছেন এবং সেই দুই জায়গায় বিজেপি বিপুল ভোটে এগিয়ে আছে।
আরও পড়ুনঃ ছিঃ! বিধানসভায় দাঁড়িয়ে ধর্ষণ নিয়ে গর্ব করলেন মাননীয় মন্ত্রী


উল্লেখ্য, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সমর্থনে দু’দফার প্রচারে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে লখনউয়ে সাংবাদিক সম্মলেন করেন তিনি। দ্বিতীয় দফায় মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে প্রচার করেন তিনি। সেখানেই একযোগে মোদি থেকে যোগীকে আক্রমণ করেন। কিন্তু মমতার বক্তব্য অখিলেশের ভোটের পালে হাওয়া দিয়েছে। বিপুল ভোটে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।
অখিলেশের হারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশের সফরকে দুষলেন মেদিনীপুরের সাংসদ। পাঞ্জাব প্রসঙ্গে তাঁর মন্তব্য, মানুষ ভোট দিয়েছেন আমরা কয়েকটা সিট পাবো। কংগ্রেস ওখানে এতদিন ধরে পারিবারিক রাজনীতি করে আসছে। বারবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে। কিন্তু মানুষের সমস্যার সমাধান হয়নি। মানুষ যেভাবে দিল্লিতে আপকে সুযোগ দিয়েছে তাতে পরিবারবাদ আস্তে আস্তে শেষ হয়ে আসছে।
অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন দিদিমণি, আক্রমণ দিলীপের

গোয়ার ভোট প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সভাপতির বার্তা, হাওয়াতে উড়তে গিয়ে কেউ যদি ভাবেন পার্টি দাঁড়িয়ে যাবে, সেটা সম্ভব নয়। ত্রপুরাতে আমরা দেখেছি কোনও লাভ হয়নি। এখান থেকে শুধুমাত্র লোক নিয়ে যাওয়া হয়েছে। গোয়ায় তৃণমূলের সহযোগী দল এগিয়ে রয়েছে। তৃণমূল এগিয়ে নেই।










