নজরবন্দি ব্যুরোঃ সোমবার পাঞ্জাব পুলিশের গোয়েন্দা অফিসে রকেট হামলার তদন্তে নেমে আরও তৎপর হল পুলিশ। ঘটনায় সন্দেহভাজনদের হেফাজতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন পাঞ্জাব পুলিশের ডিজি ভিকে ভাওরা। মঙ্গলবার সকালে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর তরফেও কড়া নির্দেশ এসেছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Anish Khan Death: এখনও হয়নি আনিস খানের খুনের কিনারা, পথে নামল ডিওয়াইএফআই


মুখ্যমন্ত্রীর অফিস থেকে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শান্তিপূর্ণ পাঞ্জাবে কেউ অশান্তি ছড়াতে পারে না। কয়েকটি গোষ্ঠি অনবরত পাঞ্জাবের শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিঘ্নিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিন্তু সেটা করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ঘটনার পিছনে যারা যুক্ত দ্রুত তাঁদেরকে আইনের কাঠগড়ায় এনে শাস্তি দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এ ভেনু প্রসাদ, নিরাপত্তার এডিজিপি আরএন ধোকে, গোয়েন্দা বিভাগের এডিজিপি এসএস শ্রীবাস্তব। মোহালির বিস্ফোরণে তৎপর পুলিশ।


মোহালির বিস্ফোরণে তৎপর পুলিশ, হেফাজতে একাধিক
পুলিশের দাবী গতকাল রকেট প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। গোয়েন্দা বিভাগের পাশে রাস্তা থেকেই তা ছোঁড়া হয়েছিল। যা জানালা ভেদ করে দফতরে প্রবেশ করে। মোহালি পুলিশের তরফে জানানো হয়েছে, এটি একটি ছোট বিস্ফোরণ। ঘটনায় কেউ আহত হয়নি। সমস্ত সিনিয়র অফিসার এবং ফরেন্সিক দল তদন্ত শুরু করেছে।








