নজরবন্দি ব্যুরোঃ মাত্র ২৪ ঘণ্টা হয়েছে পাঞ্জাবের কংগ্রেস সরকারকে উপড়ে ফেলে দিয়ে ক্ষমতার অঙ্কুরোদগম ঘটিয়েছে আম আদমি পার্টি। একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে চলেছেন ভগবন্ত মান নেতৃত্বাধীন সরকার। এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির নভজ্যোৎ সিং সিধুর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বাজেটে নেই হবু শিক্ষকদের প্রসঙ্গ, ধর্নামঞ্চে আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী


নতুন পথে হাঁটার এমন চমৎকার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পাঞ্জাবের জনতাকে অভিনন্দন জানাই। পাঞ্জাব দারুণ সিদ্ধান্ত নিয়েছে। ফল ঘোষণার ২৪ ঘন্টা পরেই মন্তব্য সিধুর। তবে পাঞ্জাবে কংগ্রেসের হারের জন্য অভিনন্দন জানাতে পারেন? সিধুর বক্তব্য, আমি চেষ্টা করেছিলাম। কিন্তু মানুষ পরিবর্তন বেছে নিয়েছে। মানুষ ভুল করেনি। জনগণের কণ্ঠ আসলে ঈশ্বরের কণ্ঠ। আমাদের সকলেরই উচিত বিনম্রভাবে তার রায় স্বীকার করে নেওয়া।
সিধুর বক্তব্য, পাঞ্জাবের উন্নতি করাই তাঁর আদর্শ। তিনি কখনই সেই আদর্শ থেকে বিচ্যুত হবেন না। তাঁর কথায়, যখন কোনও যোগী সাধনা করে, তখন তাঁকে সবরকম বন্ধন ছিন্ন করতে হয়। তিনি মৃত্যুকেও ভয় পান না। আমি পাঞ্জাবেই আছি পাঞ্জাবেই থাকব। যে পাঞ্জাবকে ভালোবাসে, সে জয় -পরাজয়ের তোয়াক্কা করে না। আমি কখনওই আমার লক্ষ্য থেকে বিচ্যূত হইনি। ভবিষ্যতেও হব না।
পাঞ্জাব দারুণ সিদ্ধান্ত নিয়েছে, দাবী সিধুর

গত কয়েকমাস ধরে পাঞ্জাব কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব লেগেই রয়েছে। যার জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে আলাদা করে আলাদা করে লড়াইয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এরপর কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী করা হয় চরণজিৎ সিং চান্নিকে। কংগ্রেসের অন্তঃদ্বন্দ্ব অরবিন্দ কেজরিওয়ালের কাজ সহজ করে দিয়েছিল। তবে কী এবার আপের পথে হাঁটতে চলেছেন সিধু। সেই জল্পনা জোরালো হতে শুরু করেছে।









