নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের পেশ করা বাজেট নিয়ে কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হবু শক্ষকদের ধর্না মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর বার্তা, সরকারের বাজেটে নেই হবু শিক্ষকদের প্রসঙ্গ। তাই হবু শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আগামী দিনে হবু শিক্ষকদের কথা বিধানসভায় তুলে ধরবেন তিনি।
আরও পড়ুনঃ অস্তিত্ব সঙ্কটে কংগ্রেস, হারাতে পারে রাজ্যসভার বিরোধী দলনেতার পদ


হবু শিক্ষকদের বক্তব্য,প্রথম দফায় ডাক পেলেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক তালিকা প্রকাশ করেনি৷
১:১.৪ অনুপাতে নিয়োগের গেজেটকে লঙ্ঘন করা হয়েছে। মেধাতালিকায় সামনের দিকে নাম থাকলেও নিয়োগ পাননি বহু প্রার্থী। বরং তালিকায় নাম জুড়েছে মেধা তালিকায় পিছনে থাকা প্রার্থীদের৷ অভিযোগ, অবৈধভাবে নিয়োগ করা হয়েছে।
সেই অভিযোগ তুলে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের তিন বার বৃহত্তম অবস্থান বিক্ষোভ ও অনশন করতে হয়েছে। এর আগে ২০১৯ সালে প্রেসক্লাবের সামনে ২৯ দিনের অনশন, ২০২১সালের জানুয়ারি থেকে সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে ১৮৭ দিনের অবস্থান বিক্ষোভ ও অনশন।
এরপর গত বছরের ৮ ই অক্টোবর থেকে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অনির্দিষ্ট কালের জন্য ধর্ণা। যা আজ ১৪০ দিন পার করেছে। সেইসঙ্গে চলছে আমরণ অনশন। অসুস্থ অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি। মেধাতালিকায় না থাকা প্রার্থীদের নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি এই মৃত্যুর জন্য দায়ী। বলছেন আন্দোলনকারীরা।


বাজেটে নেই হবু শিক্ষকদের প্রসঙ্গ, ধর্নামঞ্চে শুভেন্দু

২০১৯ সালে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মঞ্চে গিয়ে আশ্বাস দিয়েছিলেন যে মেধাতালিকা ভুক্ত কোনো প্রার্থী বঞ্চিত হবে না। বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের চাকরিতে ২০১৯ সালে দেওয়া মাননীয়া মুখ্যমন্ত্রীর আশ্বাস ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসেও কার্যকর হয়নি। তার ওপর স্কুল সার্ভিস কমিশনের লাগাতার অবৈধভাবে নিয়োগ চলছে।







