অস্তিত্ব সঙ্কটে কংগ্রেস, হারাতে পারে রাজ্যসভার বিরোধী দলনেতার পদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যের নির্বাচনে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস। একাধিক রাজ্যে নিম্নমুখী কংগ্রেসের ভোট শতাংশ। শুধুমাত্র রাজ্যগুলিতে নয়, এভাবে চলতে থাকলে সংসদে অস্তিত্ব সঙ্কটে কংগ্রেস-কে পড়তে হতে পারে। এমনটাই আশঙ্কা রাজনৈতিক মহলে। 

আরও পড়ুনঃ Mamata Banerjee: কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, বিজেপিকে একহাত নিলেন মমতা

নিয়মানুযায়ী, রাজ্যসভার মোট সদস্য সংখ্যার ১০ শতাংশ সদস্য থাকলেই সেই দল বিরোধী দলনেতা নির্ধারণ করতে পারবে। তবে রাজ্যসভা সূত্রে খবর, ২৫ জন সদস্য থাকলেই বিরোধী দলনেতা ঘোষণা করা সম্ভব। এই মুহুর্তে রাজ্যসভায় ৩৪ জন সাংসদ রয়েছে কংগ্রেসের। আগামী দিনে ৭ টি আসন হারাতে চলেছে তাঁরা। চলতি বছর গুজরাত এবং আগামী বছরে কর্ণাটকের নির্বাচনে ভোট কমলেই রাজ্যসভাতেও অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে কংগ্রেস।

চলতি মাসেই ৩১ মার্চ পাঞ্জাব, হিমাচল প্রদেশ, অসম, কেরল, নাগাল্যান্ড এবং ত্রিপুরা থেকে রাজ্যসভার নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী মাসেই দুটি রাজ্যসভার সদস্যপদ হারাতে চলেছে কংগ্রেস। তবে রাজ্যসভায় সদস্য সংখ্যা বাড়ছে আপের। সেইসঙ্গে রাজ্যসভার সাংসদ সংখ্যা কমতে চলেছে অসম, কেরল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও।

অস্তিত্ব সঙ্কটে কংগ্রেস, হার নিয়ে কী ভাবছে আকবর রোডের নেতারা? 

Congress to Inaugurate New Office on Kotla Road on Indira Gandhi's Birth Anniversary

ইতিমধ্যেই রাজ্যসভায় ১০০ জনের ওপর সদস্য সংখ্যা বেড়েছে বিজেপির। ২৪ এর নির্বাচনের আগে ব্যাপক পরিবর্তন হতে পারে রাজ্যসভার। আকালি দলের একজন সদস্যও রাজ্যসভায় থাকবে না। একমাত্র একজন সদস্য থাকবেন বহুজন সমজাবাদী পার্টির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত