Mamata Banerjee: কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, বিজেপিকে একহাত নিলেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের বাজেট অধিবেশনের দিনেও বিধানসভায় অশান্তি অব্যাহত। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের পরাজয়ের পিছনে রয়েছে ইভিএম কারচুপি। এবিষয়ে ফরেনসিক রিপোর্টের দাবীও তোলেন তিনি। তাঁর কথায়, কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে বিজেপি। 

আরও পড়ুনঃ Budget 2022: কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, বাজেট পেশে তুমুল বিক্ষোভ বিজেপির

উল্লেখ্য, গতকাল ৫ রাজ্যের ফলাফলে ৪ টি রাজ্যে জয়লাভ করেছে বিজেপি। একটি রাজ্যে জয় পেয়েছে আম আদমি পার্টি। তখনই মমতার আক্রমণ কয়েকটা রাজ্যে জিতে ২৪ এর জন্য লাফাচ্ছে। তাঁর কথায়, উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। ইভিএম নিয়ে প্রচুর অভিযোগ ছিল। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।

একইসঙ্গে মমতার দাবী, বাংলাতেও ভোট কারচুপির চেষ্টা করেছিল বিজেপি। মানুষের ভোটে জেতেনি, যন্ত্রের কারসাজির ভোটে জিতেছে বিজেপি। ২০২৪ সালে কী হবে কেউ জানে না। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে ফল ভালো হবে না। এখন সব আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে। অখিলেশ কংগ্রেস, মায়াবতীর বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেয়েছে বিজেপি। 

শুক্রবার বিধানসভায় বাজেট পেশ নিয়ে মমতার বক্তব্য, ভোটে জেতার পরেই আক্রমণাত্মক হয়ে গেছেন মোদি। আক্রমণাত্মক নয়, সংযত হোন। উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০১৭ এর নির্বাচন থেকে ২০১৯ দের নির্বাচনের আভাস মিলেছিল। এবারেও কী একই হতে চলেছে? তারপরেই একহাত নিলেন মমতা।

কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, বিজেপিকে আক্রমণ মমতার 

কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, বিজেপিকে আক্রমণ মমতার 
কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, বিজেপিকে আক্রমণ মমতার 

বাজেট প্রসঙ্গেও কেন্দ্রকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ শতাংশ টাকা রাজ্যের থেকে নিয়ে ৪০-৪৫ শতাংশ টাকা কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয়।কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়। আর কোনও রাজ্যই সরকারি কর্মচারীদের পেনশন দেয় না। এবার গ্যাস-পেট্রোলের দাম বাড়াবে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত