Budget 2022: কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, বাজেট পেশে তুমুল বিক্ষোভ বিজেপির

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সরকারের বাজেট পেশেও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। এদিন বাজেট পরিবেষণ করছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময়েই বিধানসভায় স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। অভিযোগ, কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের নাম বদল করে নিজেদের নামে চালাচ্ছে এই সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেবিষয়েও কিছুই উল্লেখ করেননি অর্থমন্ত্রী। 

আরও পড়ুনঃ তৃণমূলের এজেন্ট হিসাবে সাসপেণ্ড করেছেন স্পিকার, রাজ্যপালকে চিঠি দুই বিধায়কের

Vidhan Parishad In Bengal: विधान परिषद के गठन को विधानसभा ने दी मंजूरी, BJP ने किया विरोध | TV9 Bharatvarsh

এদিনেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাঁরা জানিয়েছেন, কেন্দ্র সরকারের  প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের নাম বদল করা হয়েছে বলে অভিযগ তোলেন বিজেপি বিধায়করা। সেইসঙ্গে শিল্পে বিনিয়োগ, বেকারদের কর্মসংস্থান নিয়ে কোনও ঘোষণাই নেই। বিধানসভা ওয়াক আউট করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যদিও তৃণমূলের দাবি, বাজেট বক্তৃতা চলাকালীন বিজেপির বিক্ষোভ পূর্ব পরিকল্পিত।

এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কৃষি বিপণনে ৪০৩.৩০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিচ্ছেন তিনি। একইসঙ্গে কৃষিক্ষেত্রে ৯,৩১০.২০ কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। কৃষিক্ষেত্রে ১১.৩ গুন বেড়েছে বরাদ্দ। কৃষকদের সাহায্য করতে কৃষকবন্ধু প্রকল্পের সাহায্য পেয়েছেন ৭৮ লক্ষ কৃষক। ১,২৬৬ কোটি ৮৩ লক্ষ টাকা প্রাণী সম্পদ উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ।

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, বিধানসভায় বিজেপির বিক্ষোভ 

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, বিধানসভায় বিজেপির বিক্ষোভ 
কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, বিধানসভায় বিজেপির বিক্ষোভ

মহামারির মধ্যেও রাজ্যের আয় বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজেটে লক্ষীর ভাণ্ডারে ১ কোটি টাকার সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নগরোন্নয়নে বরাদ্দ করা হয়েছে ১৩ লক্ষ কোটি টাকা। উপজাতির উন্নয়নের জন্য এক হাজার ৮৯ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর