HomeTagsProtest

protest

Justice Rajsekhar Mantha: বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ল হাইকোর্টে, আইনজীবীদের বিক্ষোভে ছাড়লেন এজলাস

এজলাসের বাইরে গেট আটকে বিক্ষোভে বসেন আইনজীবীদের একাংশ। যার ফলে স্তব্ধ হয়ে যায় বিচারপ্রক্রিয়া। এজলাসে ছাড়তে বাধ্য হন বিচারপতি। আজ এজলাসের কাজ মুলতুবী করে দেন তিনি। অন্যদিকে, বিচারপতি রাজাশেখর মান্থার নামে আদালতের ববাইরে একাধিক জায়গায় পোস্টার পড়তে দেখা যায়।   

SSC: অপেক্ষার দিন শেষ, যোগ্যদের নিয়োগ শুরু করল কমিশন

নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ৬৬৩ দিন ধরে রাজপথে বসে আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য ছিল, দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু করুক সরকার। অপেক্ষার দিন শেষ। পাহাড় প্রমাণ দুর্নীতির মাঝে চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোঁটাল স্কুল সার্ভিস কমিশন। ওয়েটিং লিস্টে থাকা যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন।

Bikashranjan Bhattacharya: রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা, বিক্ষোভ নিয়ে মন্তব্য বিকাশের

বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে এহেন মন্তব্য করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেবার স্বচ্ছতার পক্ষেই সওয়াল করেছিলেন বর্ষীয়ান আইনজীবী। মঙ্গলবার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আইনজীবীর সঙ্গে দেখা করেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। তাঁদের সঙ্গে দেখা করে একই মন্তব্য করতে দেখা গেল সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদকে। তাঁর কথায়, রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা।

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর সফরে হবু শিক্ষকদের ধর্না বন্ধ? নির্দেশ দিল পুলিশ

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ৩০ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে আপনাদের ধর্না প্রোগামটি করা যাবে না। আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবিষয়ে চাকরি প্রার্থীদের কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে হবু শিক্ষকদের ধর্না বন্ধ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

TET: বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন, অনশন মঞ্চে অসুস্থ এক চাকরি প্রার্থী

শুধুমাত্র তৃণমূলের আমলে নয়, বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন চাকরি প্রার্থীদের। দীর্ঘ ১৩ বছর ধরে নিয়োগের দাবিতে আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। রবিবার থেকে শুরু হয়েছে অনশন কর্মসূচি। এরই মধ্যে মঙ্গলবার অনশন চলাকালীন অসুস্থ হয়ে পরলেন এক চাকরি প্রার্থী। যা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে।

Medical College Election: বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন, ঘোষণা মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশের

বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন প্রক্রিয়া করবেন নিজেরাই। এমনটাই ঘোষণা করলেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। এবিষয়ে মঙ্গলবার একগুচ্ছ নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। ওই দিন সকাল ১০ টা থেকে শুরু হবে নির্বাচন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।

Firhad Hakim: মহাজোট করে চাকরি হবে না, হবু শিক্ষক আন্দোলন নিয়ে সরব ফিরহাদ

দুর্নীতির কারণে বারবার বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ অবস্থান বিক্ষোভের পর এখনও মেলেনি সুরাহা। শনিবার দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি মিছিলের ডাক দিয়েছে চাকরি প্রার্থীদের ৯ টি আন্দোলন মঞ্চের মহাজোট। সেই মহাজোটের মিছিলও নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। জানালেন মহাজোট করে চাকরি হবে না, সময় হলে সবাই পাবে। 

Trending Now