Medical College Election: বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন, ঘোষণা মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন প্রক্রিয়া করবেন নিজেরাই। এমনটাই ঘোষণা করলেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। এবিষয়ে মঙ্গলবার একগুচ্ছ নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। ওই দিন সকাল ১০ টা থেকে শুরু হবে নির্বাচন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।

আরও পড়ুনঃ Tajmahal: সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি, ১ কোটি টাকার নোটিশ তাজমহলকে

বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের পর থেকে শুরু হবে গণনা। মঙ্গলবার সকাল ১০ টা থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে বুধবার সকাল ১০ টা অবধি। দুপুর ১২ টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। বুধবারেই দুপুর ১ টা নাগাদ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র জমা ও প্রত্যাহারের জন্য সুজাত ভদ্রকে ইমেল পাঠাতে হবে।

বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন, শুরু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া 
বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন, শুরু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া

আগামী বৃহস্পতিবার নির্বাচনের দিন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্র, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্রকে নির্বাচনের দিন নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই বিশিষ্টদের নজরদারির অনুরোধ জানিয়েছেন ওই পড়ুয়ারা।

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে গত ১২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন পড়ুয়াদের একাংশ। সোমবার অনশন প্রত্যাহার করে তাঁরা জানান, নিজেরাই নির্বাচন করবেন। মঙ্গলবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন আন্দোলনরত পড়ুয়ারা।

বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন, শুরু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া 

বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন, শুরু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া 
বিশিষ্টদের নজরদারিতে ২২ ডিসেম্বর নির্বাচন, শুরু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া

অন্যদিকে, নানা জায়গায় প্রতিবাসের কারণে হাসপাতালের পরিষেবা ব্যহত হচ্ছে। হাসপাতালগুলিতে এই সব প্রতিবাদ, বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশিকা জারি করা হোক। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেন আইনজীবী সুমন সেনগুপ্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত