Tajmahal: সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি, ১ কোটি টাকার নোটিশ তাজমহলকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি। দেখতে দেখতে তা কোটি পার করেছে। বকেয়া কর দ্রুত মেটানোর দাবিতে আগ্রা পুরনিগমের তরফে নোটিশ দেওয়া হল তাজমহল কর্তৃপক্ষকে। নোটিশ পাঠানো হয়েছে আগ্রা ফোর্টকেও। ১৫ দিনের মধ্যে বকেয়া কর না মেটালে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুনঃ ইশার সঙ্গে প্রেমে নিয়ে এবার মুখ খুললেন ইন্দ্রনীল, কী বললেন বাংলার নতুন ফেলুদা?

এই মুহুর্তে তাজমহলের তত্ত্বাবধানে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। আগ্রা পুরনিগমের তরফে এই নোটিশ পেয়ে চমকে গেছেন তাঁরাও। ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথমবার নোটিশ পাঠানো হয়েছে। এমনটাই দাবি করছেন তাঁরা। ঘটনা ভুলবশত নয়তো? প্রশ্ন তুলছে এএসআই।

WFW 4 3 1024x768 1

এএসআইয়ের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার প্যাটেল জানিয়েছেন, মোট ৩ টি নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্য তাজমহলকে ২ টি এবং আগ্রা ফোর্টকে ১ টি নোটিশ পাঠানো হয়েছে। আগ্রা ফোর্টকে ৫ কোটি টাকা মেটানোর কথা বলা হয়েছে। যদিও এএসআইয়ের কথায়, কোথাও একটা ভুল হয়েছে। প্রথমত, কোনও সৌধের ক্ষেত্রে সম্পত্তি কর প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশ-সহ দেশের অন্যান্য রাজ্যের আইনে এ বিষয়ে উল্লিখিত আছে।

সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি, তাজমহল ও আগ্রা ফোর্টকে নোটিশ 
সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি, তাজমহল ও আগ্রা ফোর্টকে নোটিশ

অন্যদিকে আগ্রা পুরনিগমের কমিশনার নিখিল টি ফুন্ডে বলেন, তাজমহলকে পাঠানো এই নোটিশ সম্পর্কে অবগত নন তিনি। করের কথা মাথায় রেখে নউত্ন সার্ভে করা হয়েছে। সেই ভিত্তিতেই নোটিশ পাঠানো হয়েছে। বকেয়া কর মেটানোর নোটিশ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিকেও পাঠানো হয়েছে। কিন্তু এএসআইয়ের কাছে কেন নোটিশ গেল? সেটা খতিয়ে দেখা হবে।

সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি, তাজমহল ও আগ্রা ফোর্টকে নোটিশ 

সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি, তাজমহল ও আগ্রা ফোর্টকে নোটিশ 
সম্পত্তি ও জলের কর মেটানো হয়নি, তাজমহল ও আগ্রা ফোর্টকে নোটিশ

এএসআইয়ের তরফে জানানো হয়েছে, ১৯২০ সাল থেকেই তাজমহলকে সংরক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছিল। তারপর থেকেই এই ঘটনা এখন প্রথমবার। একইসঙ্গে ১৬৩৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত আগ্রা ফোর্টকেও নোটিশ পাঠানো নিয়ে যোগী আদিত্যনাথ পরিচালিত উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন