নজরবন্দি ব্যুরোঃ তাঁর দেওয়া একাধিক নির্দেশকে কটাক্ষ করে মন্তব্য করতে দেখা গেছে শাসক দলের নেতাদের। এবার সেই বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ল হাইকোর্টের বাইরে। সেখানে লেখা বিচারব্যবস্থার নামে কলঙ্ক। আবার এজলাসের সামনে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। এদিন বিক্ষোভের জেরে এজলাসে এসেও চলে যান বিচারপতি।
আরও পড়ুনঃ Weather Update: আর কতদিন চলবে শীতের ঝোড়ো ব্যাটিং? জানিয়ে দিল হাওয়া অফিস


সোমবার নির্ধারিত সময়েই এজলাসে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এজলাসের বাইরে গেট আটকে বিক্ষোভে বসেন আইনজীবীদের একাংশ। যার ফলে স্তব্ধ হয়ে যায় বিচারপ্রক্রিয়া। এজলাসে ছাড়তে বাধ্য হন বিচারপতি। আজ এজলাসের কাজ মুলতুবী করে দেন তিনি। অন্যদিকে, বিচারপতি রাজাশেখর মান্থার নামে আদালতের ববাইরে একাধিক জায়গায় পোস্টার পড়তে দেখা যায়।

ঘটনার বিরোধিতা করেছেন আইনজীবীদের একাংশ। এজন্য বিচারপতিকেই হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা। গোটা বিষয় নিয়ে নিন্দা প্রকাশ করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কথায়, এই ঘটনা একেবারেই উচিত নয়। সমস্ত তথ্য নিয়ে আসা হোক। আমরা ঘটনাটি দেখছি। এমনকি বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান। তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ল হাইকোর্টে, স্তব্ধ এজলাসের কাজ

বিচারপতির এজলাস কী ভাবে বয়কট করা যেতে পারে? সেই প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতি তীব্র ভৎসনার সুরে জানিয়েছেন, নিজেরা সমস্যা ডেকে আনছেন। এটা সুপ্রিম কোর্ট অবধি গেলে সমস্যা তৈরি হবে। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর বিচারপতি রাজাশেখর মান্থাকে কেন্দ্র করে এই ঘটনা বিতর্কের বীজ বপন করতে শুরু করেছে।









