নজরবন্দি ব্যুরোঃ জাঁকিয়ে পড়েছে শীত। উত্তর দক্ষিণ জুড়ে চলছে শৈত্য প্রবাহ। ঠাণ্ডায় কাবু রাজ্যবাসী। তবু হাওয়া অফিস বলছে এখনও থাকবে হাড় কাঁপানো শীত। তবে এর মধ্যে কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ থাকবে পরিষ্কার। কোন ঝড় ঝঞ্ঝার সম্ভবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আরও পড়ুনঃ


হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন শুকনোই থাকবে। আগামী ২৪ ঘন্টায় কুয়াশা তেমন থাকবে না। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে আশা করা যাচ্ছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ১০ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরের দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আর কতদিন চলবে শীতের ঝোড়ো ব্যাটিং? জানিয়ে দিল হাওয়া অফিস



আগামী কয়েক দিনেও বিদায় নেবেনা ঠাণ্ডা। তবে আবহাওয়ার পরিবর্তন খুব বেশী হবে না। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির কাছেই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার ক্ষেত্রে আরও দুই -তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা।







