Bikashranjan Bhattacharya: রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা, বিক্ষোভ নিয়ে মন্তব্য বিকাশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সরকার নিয়োগ করতে চাইলেও বেশ কয়েক আইনজীবীর কারণে তা আটকে যাচ্ছে। প্রকাশ্য মঞ্চ আইনজীবী ও সিপি(আই)এম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে এহেন মন্তব্য করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেবার স্বচ্ছতার পক্ষেই সওয়াল করেছিলেন বর্ষীয়ান আইনজীবী। মঙ্গলবার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আইনজীবীর সঙ্গে দেখা করেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। তাঁদের সঙ্গে দেখা করে একই মন্তব্য করতে দেখা গেল সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদকে। তাঁর কথায়, রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা।

আরও পড়ুনঃ Subiresh Bhattacharya: জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ, বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড়

এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান চাকরি প্রার্থীরা। কিন্তু মুকুন্দপুরেই তাঁর মিছিলও আটকায় পুলিশ। চাকরি প্রার্থীদের বক্তব্য, রাজ্য সরকার এখন নিয়োগ নিয়ে গতি বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে। তখন বিকাশবাবু সহ বেশ কয়েকজন আইনজীবীর হস্তক্ষেপে নিয়োগ স্থগিত হয়ে রয়েছে। যদিও চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি।

রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা, বিকাশের মন্তব্য ঘিরে তোলপাড় 
রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা, বিকাশের মন্তব্য ঘিরে তোলপাড়

তাঁদের কথায়, ২০১৯ সালে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করেছিলেন চাকরি প্রার্থীরা। সেবার বলেছিলেন সকলের চাকরি হবে। এখন হাইকোর্টে কেস দিয়ে আমাদের চাকরিতে স্থগিতাদেশ দিয়েছেন। আমরা যোগ্য। সরকার আমাদের চাকরির জন্য লেটার দিয়েছে। কিন্তু নিয়োগের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন বিকাশবাবুরাই।

রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা, বিকাশের মন্তব্য ঘিরে তোলপাড় 

রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা, বিকাশের মন্তব্য ঘিরে তোলপাড় 
রাজনৈতিক চক্রান্তের শিকার চাকরি প্রার্থীরা, বিকাশের মন্তব্য ঘিরে তোলপাড়

নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার জন্য রাজ্য সরকারের পরামর্শ দেন সিপি(আই)এম নেতা। তাঁর কথায়, টাকা দিয়ে নিয়োগের কারণেই মামলা করা হয়েছে। মামলার গতি বাড়ানো তাঁর হাতে নেই। চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর কথা শুনে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। আজ আসার পিছনে কোনও যুক্তি সঙ্গত কারণ ছিল না বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত