Subiresh Bhattacharya: জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ, বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল অধ্যক্ষ পরিষদ। তাঁদের বক্তব্য জেলে বসে অধ্যক্ষদের সংগঠন চালচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়রাম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। সুবীরেশের পদত্যাগের দাবি তোলেন তাঁরা।

আরও পড়ুনঃ Kolkata Book Fair: বইমেলার নতুন চমক, আসছে মমতার ‘কবিতা বিতানে’র ইংরেজি সংস্করণ

এর আগে শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ ছিলেন সুবিরেশ ভট্টাচার্য। পরে দীর্ঘ সময় ধরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নির্বাচিত হন। সেই সময়েই তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। পরে এখনও অধ্যক্ষ পরিষদের সভাপতি পদে রয়েছেন তিনি। তাই জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ।

অভিযোগ, রাজ্য সম্মেলন ডাকা হলেও কার্যকরী সমিতির কোনও বৈঠক ডাকা হয়নি। এখান থেকে স্পষ্ট জেলে বসেই নির্দেশ দিচ্ছেন সুবীরেশ। জেলে বসে সংগঠনকে নিয়ন্ত্রণ করছেন তিনি। এমনকি অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ছয় বছর ধরে এই পদে রয়েছেন তিনি। এখন তাঁর পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তাঁরা।

জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ, অভিযোগ তুলল অধ্যক্ষদের সংগঠন 
জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ, অভিযোগ তুলল অধ্যক্ষদের সংগঠন

পাশাপাশি তাঁদের বক্তব্য, কোন যাদুবলে এখনও সংগঠনের সভাপতি পদ সুবীরেশ রয়েছেন? তা অজানা। এমনকি শিক্ষামন্ত্রীকেও তাঁরা এবিষয়ে জানাতে পারছেন না বলে অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য, শিক্ষামন্ত্রীকে জানানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আগের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু এখন সংগঠনের নির্দেশ ছাড়া অনুমতি মেলে না।

জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ, অভিযোগ তুলল অধ্যক্ষদের সংগঠন 

জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ, অভিযোগ তুলল অধ্যক্ষদের সংগঠন 
জেলে বসেই কলকাঠি নাড়ছেন সুবীরেশ, অভিযোগ তুলল অধ্যক্ষদের সংগঠন

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের সেপ্টেম্বর মাসেই গ্রেফতার হন সুবীরেশ ভট্টাচার্য। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। তখন থেকেই সুবীরেশের ঠিকানা প্রেসিডেন্সি জেল। কিন্তু সেখান থেকে তাঁর সক্রিয়তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। শিক্ষা দফতরের তরফে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয়? এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত