Kolkata Book Fair: বইমেলার নতুন চমক, আসছে মমতার ‘কবিতা বিতানে’র ইংরেজি সংস্করণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থ মুখ্যমন্ত্রীকে এনে দিয়েছে বাংলা আকাদেমি পুরস্কার। নিরলস সাহিত্য সাধনা করেই মমতা ব্যানার্জী উপার্জন করেন, একথা তিনি অনেকবার বলেছেন। আর এবার ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বিতানের ইংরেজি অনুবাদে। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায় ঘোষনা কর এমনটাই জানান।

আরও পড়ুনঃ Anubrata Mondal: রাজনৈতিক দৈত্য অনুব্রত, ফের প্রভাবশালী তত্ত্ব খাড়া করল সিবিআই

ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, “এই বছর কবিতা বিতানের ইংরেজি ভার্সান বেরোচ্ছে। কাজ চলছে এটুকু আমি জানি। আশা করছি এই বছরই বেরোবে।” এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুধাংশু দেও। তিনিও জানান, “বইমেলা হলেই ওনার নতুন বই বেরোয়। এই বছরও বেশ কিছু বই প্রকাশিত হবে। তবে মোট সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এমনিতেও ওনার ১১২টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। এই বছর আরও কিছু বই যুক্ত হবে।”

বইমেলার নতুন চমক, আসছে মমতার 'কবিতা বিতানে'র ইংরেজি সংস্করণ
বইমেলার নতুন চমক, আসছে মমতার ‘কবিতা বিতানে’র ইংরেজি সংস্করণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিমধ্যেই বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। সোমবার নজরুল মঞ্চেও নিজের প্রকাশিত বইয়ের কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, “আমার এখনও পর্যন্ত প্রায় ১০৭-১০৮টা বই বেরিয়ে গিয়েছে। তার বেশি হবে, কম বললাম। আমি প্রতি বছর বইয়ের রয়্যালটি পাই ১০ শতাংশ করে। যতগুলো বই বিক্রি হয়, সবটা তো আমাকে দেয়ও না। যতটা পাই ততটাই আমার যথেষ্ট। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়।”

বইমেলার নতুন চমক, আসছে মমতার ‘কবিতা বিতানে’র ইংরেজি সংস্করণ

বইমেলার নতুন চমক, আসছে মমতার 'কবিতা বিতানে'র ইংরেজি সংস্করণ
বইমেলার নতুন চমক, আসছে মমতার ‘কবিতা বিতানে’র ইংরেজি সংস্করণ

মঙ্গলবার রাজধানী দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায়দের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ। এবারের কলকাতা বইমেলায় থিম কান্ট্রি স্পেন। কলকাতা বইমেলার পাশাপাশি স্প্যানিশ চলচ্চিত্রের জন্য আলাদা একটি ফেস্টিভ্যালও হবে এবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত