একজন ক্লার্ককে দিয়ে আদালতে হলফনামা জমা দেওয়ার ঘটনায় পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। তাঁকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেন এবং শিক্ষা দফতরের সচিবকে যত দ্রুত সম্ভব এই নির্দেশ কার্যকর করার কথাও বলা হয়েছে। ঠিক কী ঘটেছে?
৫ বছর পর আগামীকাল টেট পরীক্ষা হতে চলেছে। তার আগে বিরাট নজরদারি পর্ষদের। টেটের আগের দিন বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক ইস্যুকে সামনে রেখে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ। তবে সেবিষয়ে স্পষ্ট করলেন না তিনি।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। ১৬০ পাতার চার্জশিটের প্রেক্ষিতে ৬ হাজার পাতার নথি জমা করে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম। সেখানে মানিকের স্ত্রী, পুত্র ছাড়াও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কথাও উল্লেখ করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। পাহাড় প্রমাণ দুর্নীতির খোঁজ পেতেই এবার কর্মরত শিক্ষকদের ওপর নজর পড়ল সিবিআইয়ের। প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া দুই কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হতে পারে। এমনটাই সূত্রে খবর। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে আজই বৈঠকে বসতে চলেছে অ্যাড হক কমিটির সদস্যরা। প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ! জল্পনা তুঙ্গে।