TET Scam: কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই, দুর্নীতি শিকড়ে পৌঁছানোর চেষ্টা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। পাহাড় প্রমাণ দুর্নীতির খোঁজ পেতেই এবার কর্মরত শিক্ষকদের ওপর নজর পড়ল সিবিআইয়ের। প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া দুই কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই।

আরও পড়ুনঃ Anubrata Mondal: ফের ইডির দফতরে কেষ্ট কন্যা, ইঙ্গিতপূর্ণ পোস্ট কাজল শেখের

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে দুই শিক্ষকের নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছে সিবিআই। এরপরেই সিবিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের তদন্ত করছে সিবিআই। সেখানেই দুই জনের নিয়োগপত্রের আসল কপি চেয়ে পাঠানো হয়েছে। দুই জনকে অবিলম্বে তাদের নিয়োগপত্রের আসল কপি পর্ষদের দফতরে জমা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই, বিরাট পদক্ষেপ
কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই, বিরাট পদক্ষেপ

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার জেলা প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছেন পর্ষদের সেক্রেটারি আরসি বাগচী। দুই জনের নিয়োগপত্র পর্ষদের কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানের ওপরেই। দুই জন চাকরি প্রাপকদের নাম ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই নিয়োগপত্র পাঠানো হবে সিবিআই দফতরে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্ত করতে নেমে ফের আজ মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি। এর আগে ইডি দফতরে প্রবেশের সময় তাপস মণ্ডল জানিয়েছিলেন অফলাইনে ভর্তির অতিরিক্ত ৫ হাজার টাকা করে নিতে মানিক। তার জন্য তাপসের মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক।

কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই, বিরাট পদক্ষেপ

কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই, বিরাট পদক্ষেপ
কর্মরত শিক্ষকদের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই, বিরাট পদক্ষেপ

যদিও এই অভিযোগ নতুন কিছু নয়, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ তদন্তে নেমে সিবিআই জানতে পারে কখনও সাদা খাতা জমা দিয়ে, আবার কখনও কম নম্বর থেকে বাড়িয়ে নিয়োগ করেছে পর্ষদ। টাকার বিনিময়ে কয়েক হাজার চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। সিবিআইয়ের রিপোর্ট দেখে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন দুই কর্মরত শিক্ষকদের নথি সিবিআই চেয়ে পাঠাতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন