Anubrata Mondal: ফের ইডির দফতরে কেষ্ট কন্যা, ইঙ্গিতপূর্ণ পোস্ট কাজল শেখের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবারের পর বৃহস্পতিবারেও ফের ইডির দফতরে কেষ্ট কন্যা। গরু পাচার মামলায় তাঁর থেকে একাধিক তথ্য সংগ্রহ করতে চায় ইডি। সেইসঙ্গে ডেকে পাঠানো হয়েছে রাজীব ভট্টাচার্য এবং মনীশ কোঠারিকেও। অনুব্রত ঘনিষ্ঠদের এই তলবের মাঝেই চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে বসলেন বীরভূমের অন্যতম দোর্দণ্ডপ্রতাপ নেতা কাজল সেখ।

আরও পড়ুনঃ Dilip Ghosh: মমতা স্ট্যালিনের বৈঠকে কোনও লাভ হবে না, সাফ বার্তা দিলীপের

ফেসবুক পোস্টে কাজল লিখেছেন, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ধর্মের কল বাতাসে নড়ে। বীরভূমের বাতাসে অনুব্রত বনাম কাজল শেখের সেই লড়াই সর্বজনবিদিত। তাই একাধিক পোস্টে নাম না করলেও বার্তা যে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের উদ্দেশ্যে। তা একেবারেই স্পষ্ট।

ফের ইডির দফতরে কেষ্ট কন্যা, আবার জেরা শুরু করল ইডি 
ফের ইডির দফতরে কেষ্ট কন্যা, আবার জেরা শুরু করল ইডি 

অন্যদিকে, বুধবারের পর বৃহস্পতিবার ইডির সদর দফতরে তলব করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। শুধুমাত্র সুকন্যা নয়, ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য এবং হিসেব রক্ষক মনীশ কোঠারিকে তলব করেছে ইডি। সমস্ত নথি নিয়ে উপস্থিত হচ্ছেন ইডি আধিকারিকরা। সুকন্যার সঙ্গে মনীশ কোঠারিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

গতকাল অবশ্য ইডির দফতরে হাজিরা দেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল। একইসঙ্গে তলব করা হয়েছে সায়গল হোসেনকেও। বুধবারেই সুকন্যা মণ্ডলের সম্পত্তি নিয়ে একাধিক প্রশ্নের জবাব চান ইডির আধিকারিকরা। কিন্তু সুকন্যার থেকে সদুত্তর না পাওয়ায় ফের তলব করা হয়েছে তাঁকে।

ফের ইডির দফতরে কেষ্ট কন্যা, আবার জেরা শুরু করল ইডি 

ফের ইডির দফতরে কেষ্ট কন্যা, আবার জেরা শুরু করল ইডি 
ফের ইডির দফতরে কেষ্ট কন্যা, আবার জেরা শুরু করল ইডি 

অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে সংগঠনে জোর দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। জেলে থেকেই সংগঠনের দিকে নজর দিতে চাইছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমে এই মুহুর্তে সংগঠন নিয়েও ভাগ হয়েছে তৃণমূলের অন্দরে। যা নিয়ে দলের নেতাদের সতর্ক করে দিয়েছেন কেষ্ট নিজে। কিন্তু বৃহস্পতিবার কাজলের পোস্ট রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত