TET Exam: পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ, অভিযোগ পর্ষদ সভাপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৫ বছর পর আগামীকাল টেট পরীক্ষা হতে চলেছে। তার আগে বিরাট নজরদারি পর্ষদের। টেটের আগের দিন বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক ইস্যুকে সামনে রেখে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ। তবে সেবিষয়ে স্পষ্ট করলেন না তিনি।

আরও পড়ুনঃ Sex Toy: এবার কিনতে হবে না সেক্স টয়, বাড়িতে থাকা জিনিস দিয়েই পাবেন চরম তৃপ্তি

ইতিমধ্যেই একাধিক টেট মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যেই টেট হতে চলেছে ০রাজ্যজুড়ে। এবারে টেট পরীক্ষার্থীদের সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী এবার টেটে বসছেন। ১ হাজার ৪৬০ টি কেন্দ্রে হবে পরীক্ষা। কড়া নজরদারি থাকছে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে। পর্ষদ সভাপতির অভিযোগ, তাঁর কাছে বেশ কিছু এসএমএস এসেছে, যেখানে পরীক্ষা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। প্রশাসনের আধিকারিকদের এবিষয়ে অবগত করেছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে লিখিত অভিযোগ দায়ের করেননি।

পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ, পরীক্ষার আগের দিনেই অভিযোগ  
পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ, পরীক্ষার আগের দিনেই অভিযোগ

পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামীকাল পরীক্ষা কেন্দ্রগুলিতে বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীরা প্রবেশ এবং বের হওয়ার সময় বায়োমেট্রিক ব্যবহার করবেন। একইসঙ্গে পরীক্ষায় নজরদারি রাখার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। একেবারে কন্ট্রোল রুমে বসে পরীক্ষা কেন্দ্রগুলিতে তদারকি চালানো হবে। কোনও অভিযোগ আসা মাত্রি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ, পরীক্ষার আগের দিনেই অভিযোগ  

পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ, পরীক্ষার আগের দিনেই অভিযোগ  
পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ, পরীক্ষার আগের দিনেই অভিযোগ

এর আগে তৃণমূলের আমলে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিকবার। যার জেরে এই মুহুর্তে জেলবন্দি রয়েছেন পর্ষোদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি আদালতে দেওয়া চার্জশিটে মানিককে কিংপিন এবং পার্থকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছে ইডি। সেই সমস্ত অভিযোগকে কাটিয়ে আগামীকাল টেট পরীক্ষা হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত