কী কী খাদ্যপদ থাকছে মোদীজি থালিতে! জানা গিয়েছে, খিচুড়ি, সর্ষের শাক, কাশ্মীরি আলুর দম, ইডলি, ধোকলা, ছাঁচ, পাঁপড়, রসগোল্লা থাকবে থালিতে। মূলত বিদেশের মাটিতে ভারতের ছোঁয়া দেওয়া মূল লক্ষ্য ছিল। তবে কেবল নরেন্দ্র মোদী নয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উৎসর্গ করেও আরও একটি থালি আনতে চলেছে এই রেস্তোরাঁ।
গতকাল দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে উদ্ধারকাজ কতটা এগিয়েছে তা জানতে শনিবার বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বালেশ্বরে যাওয়ার আগে জরুরি বৈঠকের ডাক দিলেন মোদী। এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শাহও।
পঞ্চায়েতের আগেই ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী সপ্তাহের ৮ কিংবা ৯ জুন বাংলায় আসছেন মোদী। পাশাপাশি এবার বঙ্গের একাধিক জনসভাতেও যোগ দেবেন তিনি। পাশাপাশি মোদি সরকারের ৯ বছর পূর্তির বিশেষ উদযাপনেও শামিল হবেন তিনি। তবে বঙ্গে এসে কোন কোন জেলায় যাবেন প্রধানমন্ত্রী, তা এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী সংসদ ভবন সম্পর্কে আরও বলেন, “নতুন সংসদ ভবন নবীনের প্রতীক। তাই এই ভবনের কাজ আধুনিক হবে”। তাঁর কথায়, “ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে। ভারতের উন্নয়ন বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। আর পিছনে ফিরে তাকাবে না ভারত”।
“কংগ্রেস সংসদে প্রধানমন্ত্রীকে কথা বলতে দেয় না। ভারতীয় নাগরিকরাই প্রধানমন্ত্রী মোদীকে কথা বলার অধিকার দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে সম্মান না করার অর্থ হল সাধারণ মানুষের রায়কেই অপমান করা। ”
আগামী ২৮ মে সাভারকারের জন্মতিথিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ মে মোদী সরকারের ৯ বছর পূরণ হচ্ছে। প্রথম দিকে জল্পনা চলছিল ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে নতুন সংসদ ভবনের উদ্বোধন ২৬ তারিখেই হবে। মোদী সংসদ ভবনের উদ্বোধন করবেন- এনিয়ে একাধিক প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের কথায়, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি, তবে প্রধানমন্ত্রী কেন? কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও একই প্রশ্ন তুলেছেন।
বিজেপি-কংগ্রেসের মধ্যে তরজা শুরু হয়েছে। একদিকে বিজেপির শাসকের গদি ধরে রাখার লড়াই অন্যদিকে পদ্ম শিবিরকে হারানোর লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এমনকি বিজেপিকে গদিচ্যুত করতে হাত শিবিরকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছে সিপিআই।