প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু হতে চলছে বাংলায় আরও একটি মেট্রো রুট। সূত্রের খবর, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী মাসের গোড়াতেই চালু হবে নিউ গড়িয়া-রুবি মেট্রো! আর এই বহু প্রতীক্ষিত মেট্রো করিডরের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এই মেট্রো রুটের ভাড়ার তালিকা।
৮ ও ৯ তারিখ রাজ্য সফরে থেকে জনসমাবেশের পাশাপাশি বিজেপির বিশেষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। বিজেপির প্রথম সারীর নেতাদের উপস্থিতি রাজ্য রাজনীতির উত্তাপ বাড়াবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রেড রোডে অবমাননা সহ একাধিক অভিযোগের প্রতিবাদে টানা ৩০ ঘণ্টা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। আর এই ধর্নামঞ্চ থেকেই আজ আবারও ১০০ দিনের প্রকল্পের টাকার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী।
এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোট ১৪ টি সভা করবেন তিনি। ২-৩ টি লোকসভা কেন্দ্র নিয়ে ক্লাস্টার তৈরি হবে। সেসব জায়গায় একটি করে সভা করবেন প্রধানমন্ত্রী।
আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুর পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রো শাখায় ন্যূনতম ভাড়া ১০ টাকা হলেও স্বস্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল, কবি সুভাষ-দক্ষিণেশ্বরের মতোই এই শাখার ন্যূনতম টিকিটের দামও ৫ টাকাই থাকবে।