নজরবন্দি ব্যুরো: বাংলাজুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। কখনও আবাস যোজনায়, কখনও আবার ১০০ দিনের কাজের প্রকল্পে আত্মসাতের অভিযোগ! একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। এদিকে, এর আগে বহুবার ১০০ দিনের প্রকল্পের টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও কোনও সুফল মেলেনি। অন্যদিকে, দুর্নীতির অভিযোগ তুলে টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে কেন্দ্রের পক্ষে থেকে রাজ্যের দুর্নীতি খতিয়ে দেখতে বিশেষ দল পাঠানো হয় বাংলায়।
আরও পড়ুন: Mamata Banerjee: ছাত্র-যুবদের নিয়ে তৈরি হবে ব্যান্ড, সিন্থেসাইজার-গিটার কিনে দেবেন মমতাই



এদিকে, ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রেড রোডে অবমাননা সহ একাধিক অভিযোগের প্রতিবাদে টানা ৩০ ঘণ্টা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। আর এই ধর্নামঞ্চ থেকেই আজ আবারও ১০০ দিনের প্রকল্পের টাকার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী।



এদিন মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বললেন, “বাংলা ১০০ দিনের কাজে পরপর পাঁচবার প্রথম হওয়ার পরেও সব টাকা বন্ধ। কেন্দ্র সরকার মানুষকে কাজ করিয়ে নিয়ে তাদের ৭ হাজার কোটি টাকা দেয়নি। টাকা আটকে রেখে নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলেন তাঁরা। ১০০ দিনের প্রকল্পেই নয়, গ্রামের সড়ক যোজনায় চারবার প্রথম হওয়ার পর টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি কেন্দ্র।”
‘১০০ দিনের কাজ’-এ কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি, সরব হলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, দুর্নীতিতে তোলপাড় বাংলা! দুর্নীতিতে একের পর এক শাসক দলের নেতার নাম যুক্ত হয়েছে! দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। পঞ্চায়েতের আগেই সব মিলিয়ে বেশ অস্বস্তিতে পরেছে ঘাসফুল শিবির!







